জুলাই আন্দোলনের ৩০ নেতার এনসিপিতে যোগদান
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক সংগঠনের ৩০ জন নেতাকর্মী।
আজ রোববার (১৮ এপ্রিল) দুপুরে এনসিপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জুলাই আন্দোলনের এই নেতারা দলটিতে যোগ দেন।
এনসিপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন আপ বাংলাদেশ প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত।
এ ছাড়া এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনও এনসিপিতে যোগ দিয়েছেন।
দলটিতে যুক্ত হয়েছেন শাহরিজ সুলতানা ইরা, আয়মান রাহাত, হাসান তানভীর, ওয়াহিদ আলম, মোহাম্মদ জসিমউদ্দিন, সাজ্জাদ সাব্বির, এস এম সুইটসহ আরও অনেকে।

নিজস্ব প্রতিবেদক