Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৯:১০, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:১৭, ১৯ এপ্রিল ২০২৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৯:১০, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:১৭, ১৯ এপ্রিল ২০২৬
আরও খবর
বিরূপ আবহাওয়ায় মরিচের ব্যাপক ক্ষতি, লোকসানে চাষিরা
কেশবপুরে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু
মিশ্র মাছ চাষে সাফল্য, পুকুর পাড়ে সবজি চাষ
কুড়িগ্রামে আঙুর চাষে দুই উদ্যোক্তার সাফল্য
তেল সংকটে চলছে না হারভেস্টার, ধান কাটা নিয়ে উৎকণ্ঠায় কৃষক

শখের আঙুর বাগান থেকে মুনাফার হাতছানি

মোস্তাফিজ আমিন, ভৈরব
১৯:১০, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:১৭, ১৯ এপ্রিল ২০২৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৯:১০, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:১৭, ১৯ এপ্রিল ২০২৬
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রমিজ উদ্দিনের আঙুর বাগান। ছবি : এনটিভি

ইউটিউবে ভিডিও দেখে শখেরবশে বাড়ির সামনের পতিত জমিতে আঙুর ফলের চাষ করেছিলেন অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজ উদ্দিন। এখন সেই শখের আঙুর বাগান তাকে ভালো মুনাফার হাতছানি দিচ্ছে। আর এলাকার অন্যদের উৎসাহিত করছেন আঙুর চাষাবাদে।

প্রতিদিন রমিজ উদ্দিনের আঙুর বাগানে ছুটে আসছে লোকজন। তুলছে ছবি। কেউ কেউ বানাচ্ছে ভিডিও। আপলোড করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া গ্রামের ওই আঙুর বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে বাহারি রং আর জাতের ফল। যা উদ্যোক্তা রমিজ উদ্দিনসহ উৎসাহ জোগাচ্ছে স্থানীয়দেরও।

রমিজ উদ্দিনের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৫ সালে তিনি পুলিশ বাহিনী থেকে অবসরে আসেন। তখন তিনি চিন্তা করেন অবসর সময় তিনি কীভাবে কাটাবেন? সেই চিন্তা থেকে ইউটিউবে বিভিন্ন জিনিস চাষাবাদের ভিডিও দেখতে থাকেন। তখন আঙুর ফল চাষের প্রতি তার নজর যায়। এরপর এর আবাদ বিষয়ে তিনি নানা ধারণা নেন।

রমিজ উদ্দিনের সঙ্গে কথা বলে জানান, তিনি জিনাইদহ, সাতক্ষীরা ও রাজশাহী থেকে ডিক্সন, একেলো, বাইকুনু, ভ্যালেজ ও ব্ল্যাক ম্যাজিক-এই পাঁচ জাতের ৮৪টি চারা সংগ্রহ করেন। প্রতিটি চারার ক্রয়মূল্য ৭০০ থেকে এক হাজার টাকা। বাড়ির সামনে পতিত আট শতাংশ জমিতে তিনি সেই চারা রোপণ করেন। তার অক্লান্ত শ্রম আর যত্ন সেই ছোট্ট চারাগুলো এখন লতা-পাতা-গুল্মে পরিপূর্ণতা পেয়েছে। সেখানে এখন থোকায় থোকায় বাহারি রং আর জাতের সুমিষ্ট আঙুর ফল ঝুলছে। ভালো মুনাফা হাতছানি দিচ্ছে তার সামনে।

রমিজ উদ্দিনের সঙ্গে কথা বলে আরও জানা যায়, মাটি তৈরি থেকে চারা সংগ্রহ, রোপণ, মাচা তৈরি, শ্রমিকের মজুরিসহ মোট খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা। যেভাবে ফলন হয়েছে, তাতে প্রথম বছরই তিনি তিন থেকে সাড়ে তিন লাখ টাকার আঙুর বিক্রি করতে পাবেন বলে আশা করছেন।

রমিজ উদ্দিন জানান, একেকটি আঙুর গাছ সাধারণত ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত ফলন দিয়ে থাকে। প্রথম বছরের পর পরিচর্যা ছাড়া তেমন খরচ নেই—যেমন চারা ক্রয়, যাতায়াত, মাচা তৈরি-ইত্যাদি আর লাগবে না। ফলে প্রতি বছরই তিন থেকে চার লাখ টাকা মুনাফা পকেটে আসবে তার।

রমিজ উদ্দিন বেকার যুবক আর কৃষকদের উদ্দেশে বলেন, গতানুগতিক কৃষি থেকে বের হয়ে আসতে হবে। এসব বিদেশি ফল, যা বৈদেশিক মুদ্রায় কিনে আনতে হয়—এসবের চাষ দেশে বাড়াতে হবে। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় থেকে দেশ বেঁচে যাবে। বাজারে অধিক দাম এবং চাহিদা থাকায় কৃষক বা উদ্যোক্তারাও লাভবান হবেন। আর দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ তো হবেই। তিনি আগামীতে তার বাগানটি এক একর জমিতে সম্প্রসারণ করে ড্রাগনসহ অন্যান্য ফলের আবাদের পরিকল্পনার কথাও জানান।

স্থানীয় দর্শনার্থীরা জানায়, তারা তাদের গ্রাম এমনকি জেলার অন্য কোথাও এমন আঙুরের বাগান করতে কাউকে দেখেনি। তাই তারা বাগানটি দেখতে প্রতিদিনই ছুটে আসে। খুব ভালো লাগে। রমিজ উদ্দিনের এমন সফলতায় তারা বেশ উজ্জীবিত। তারা তার কাছ থেকে আঙুর বাগানের বিষয়ে নানা খোঁজ-খবর নিচ্ছে। তার সহযোগিতায় তারাও আগামীতে এমন আঙুরসহ বিভিন্ন বিদেশি ফলের বাগান করবে।

আঙুর চাষ কিশোরগঞ্জ কৃষক

সংশ্লিষ্ট সংবাদ: আঙুর চাষ

২১ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে আঙুর চাষে দুই উদ্যোক্তার সাফল্য
সর্বাধিক পঠিত
  1. ঢাকা মেট্রো এলাকায় কোন রুটে বাসভাড়া কত বাড়ল, দেখুন তালিকা
  2. ঘরের ভেতরে ছেলের, রেললাইনে বাবার মরদেহ
  3. ‘তারেক রহমানের আমন্ত্রণে ২০০৪ সালে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস’
  4. ভাড়া বাসা থেকে শিক্ষা কর্মকর্তার মরদেহ উদ্ধার
  5. চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ
  6. মায়ের সঙ্গে গোসলে নেমে শিশুর মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x