Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মাহফুজ নান্টু, কুমিল্লা
২৩:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:২৩, ২৩ এপ্রিল ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
২৩:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:২৩, ২৩ এপ্রিল ২০২৬
আরও খবর
বিচারহীনতার সংস্কৃতি ঠেকাতে ছাত্রশক্তিকে প্রস্তুত থাকতে হবে : হাসনাত আব্দুল্লাহ
জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ
স্বামীর সামনে থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
অটোরিকশার ওপর ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, আহত ৩
অডিটোরিয়ামের ভেতরেই সবজি-ধান চাষের ব্যতিক্রমী প্রদর্শনী

কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১০

মাহফুজ নান্টু, কুমিল্লা
২৩:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:২৩, ২৩ এপ্রিল ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
২৩:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ২৩:২৩, ২৩ এপ্রিল ২০২৬
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ। ছবি : এনটিভি

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘গুপ্ত শিবির’ বলা নিয়ে বিকেলে শুরু হওয়া উত্তেজনা সন্ধ্যায় গিয়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল ৪টার দিকে নাফিস আব্দুল্লাহ নামে এক শিক্ষার্থীকে কয়েকজন ‘থাপ্পড়’ দিলে পরিস্থিতির সূত্রপাত হয়। এ ঘটনার বিচার দাবিতে সন্ধ্যায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা অধ্যক্ষের কক্ষে যান। অধ্যক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও তাৎক্ষণিক বিচার দাবিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

তবে ঘটনার দায় নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। অন্যদিকে ছাত্রশিবিরের অভিযোগ, গুপ্ত লেখাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে।

কুমিল্লা পলিটেকনিক ছাত্রদলের সভাপতি ইমন আহমেদ বলেন, বিকেলে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ বলেন, তাদের কর্মসূচি চলাকালে ছাত্রশিবিরের কর্মী নাফিস আব্দুল্লাহকে মারধর করা হয়। পরে বিচার চাইতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে সংগঠনের সভাপতি ও সেক্রেটারিসহ কয়েকজন আহত হয়েছেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাজারুল ইসলাম বলেন, কোনো রাজনৈতিক স্লোগান ছিল না; বিকেলের একটি থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করেই পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছিল, তবে তার আগেই সংঘর্ষ ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটেছে, আহতদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

সংঘর্ষ ছাত্রদল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আহত কুমিল্লা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট
২৪ এপ্রিল ২০২৬
আধিপত্য বিস্তারে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, সড়ক অবরোধ
২২ এপ্রিল ২০২৬
টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৫, ভাঙচুর-লুটপাট
২২ এপ্রিল ২০২৬
পাটক্ষেতে কুকুর যাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
২১ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, শিক্ষকসহ আহত ১৫
১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম সাতদিনের জন্য স্থগিত
১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে দুপক্ষের সংঘর্ষ, আহত ২
১৬ এপ্রিল ২০২৬
দিল্লি বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ
০৬ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ
০৪ এপ্রিল ২০২৬
ভাঙ্গায় ফুটবল খেলা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০
০২ এপ্রিল ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. ১৩ দিন টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. বিপুল নকল সিগারেট জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
  5. শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x