জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : ভিডিও থেকে নেওয়া
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ৩০ এপ্রিলের পরে (সংসদের অধিবেশন শেষ হওয়ার পর) আমরা সমন্বিতভাবে সারা দেশে জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব। এ দেশের যুব সমাজকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প নেই।
আজ সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা জানান।
এর আগে বিকেল ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আজকের কার্যক্রম শুরু হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী, এ দেশে জুয়া, অনলাইন জুয়া, মাদকের বিরুদ্ধে জিরু টলারেন্স ঘোষণা করেছি।

নিজস্ব প্রতিবেদক