Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৫৫, ০২ মে ২০২৬
আপডেট: ২১:০০, ০২ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৫৫, ০২ মে ২০২৬
আপডেট: ২১:০০, ০২ মে ২০২৬
আরও খবর
সরকার জনগণকে অপতথ্য থেকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে : তথ্যমন্ত্রী
স্বাধীন গণমাধ্যম ও অপসাংবাদিকতা রোধে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী
জবাবদিহি নিশ্চিতের অন্যতম মাধ্যম হলো স্বাধীন গণমাধ্যম : তথ্যমন্ত্রী
পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে : তথ্যমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৫৫, ০২ মে ২০২৬
আপডেট: ২১:০০, ০২ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৫৫, ০২ মে ২০২৬
আপডেট: ২১:০০, ০২ মে ২০২৬
জাতীয় প্রেসক্লাবে শনিবার ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’ উপলক্ষে সেমিনারে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : পিআইডি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে দেশে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি। বিগত সরকারের আমলে গণমাধ্যমের কণ্ঠরোধ করার যে সংস্কৃতি ছিল, তা থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার (২ মে) বিকেলে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’ উপলক্ষে ‘গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ অপতথ্য: আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, “৫ আগস্টের পর আমরা রাষ্ট্রকে নতুন করে ‘রিস্টার্ট’ করার সুযোগ পেয়েছি। একটি ভোট ডাকাতির পার্লামেন্ট হঠাৎ করে হাওয়া হয়ে যেতে বাধ্য হয়েছে। এরপর দেশের জনগণ অবাধ নির্বাচনে ভোট দিয়ে একটি নির্বাচিত সরকারকে বসিয়ে পুনরায় দেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়া সচল করেছে। এই নতুন রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আমাদের সামনে চিন্তার নতুন জগত উন্মোচিত করে দিয়েছে।”

গণমাধ্যমের চতুর্থ স্তম্ভ ও চ্যালেঞ্জ বিষয়ে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “গণমাধ্যম আধুনিক সভ্য রাষ্ট্রের চারটি স্তম্ভের অন্যতম। একটি সভ্য রাষ্ট্রের জন্য মুক্ত গণমাধ্যম অপরিহার্য। তথ্যের অবাধ সরবরাহ এখন আর বড় বাধা নয়, বরং তথ্যের সাথে নিজের রঙের মাধুরী মিশিয়ে সত্যকে আড়াল করার প্রবণতাই এখন বড় চ্যালেঞ্জ। সত্যকে বিচিত্র পাত্রে রেখে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চলে, তাকে আমাদের মোকাবিলা করতে হবে।”

অবাধ তথ্যপ্রবাহের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, “তথ্যের স্বাধীনতা মানে যেমন খুশি তেমন তথ্য প্রচার নয়। অবাধ তথ্যকে অবশ্যই দায়িত্বশীল ও ‘ক্লিন ইনফরমেশন’ (পরিচ্ছন্ন তথ্য) হতে হবে। অক্সিজেনের অভাবে যেমন মানুষ বাঁচে না, তেমনি তথ্যের অভাবে গণতন্ত্র বাঁচে না। কিন্তু সেই তথ্য যদি দূষিত হয়, তবে তা সমাজের জন্য ক্ষতিকর।”

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার।

অনুষ্ঠানে বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, বর্তমানে ‘অপতথ্য’ বা মিসইনফরমেশন কেবল একটি ডিজিটাল সমস্যা নয়, এটি একটি ভয়াবহ সামাজিক ও রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে এক ধরনের ‘তথ্য সন্ত্রাস’ চলছে, যা মানুষের সম্মান ও অধিকার হরণ করছে।

তথ্যের বিশৃঙ্খলা বা ‘ইনফরমেশন ডিসঅর্ডার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কাদের গনি চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে গুজব ছড়ানোর সুযোগ বৃদ্ধি পেয়েছে। এই সংকট মোকাবিলায় একাডেমিক গবেষণা ও পেশাদার সাংবাদিকতার সমন্বয় ঘটানো জরুরি।

অনুষ্ঠানে কবি আবদুল হাই শিকদার ‘দৈনিক বাংলা’, ‘সাপ্তাহিক বিচিত্রা’ ও ‘টাইমস’-এর মতো পত্রিকাগুলো পুনরুজ্জীবিত করার জন্য সরকারের প্রতি আবেদন জানান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আবদুল হাই শিকদার বলেন, এই প্রতিষ্ঠানগুলো চালু করা গেলে হাজারো সাংবাদিকের কর্মসংস্থান হবে, যা দেশের সংবাদপত্রের জগতে গুণগত পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, পিআইবির সাবেক মহাপরিচালক ও বাংলাভিশনের হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)।

ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ (সাঈদ খান)। সেমিনারে সাংবাদিক নেতৃবৃন্দ স্বাধীনভাবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সংশ্লিষ্ট সংবাদ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

২৭ এপ্রিল ২০২৬
ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন : তথ্যমন্ত্রী
২২ এপ্রিল ২০২৬
নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী
২৪ মার্চ ২০২৬
ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে মরদেহ, সন্দেহভাজন দুজন আটক
  2. শিশু শিক্ষার্থী ধর্ষণ, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
  3. র‍্যাব-পুলিশের যৌথ অভিযান : পাঁচ মণ গাঁজা-ড্রোনসহ আটক ১০
  4. মরদেহ নিতে অস্বীকৃতি, স্ত্রী-সন্তানের অবহেলায় পাঁচ দিন মর্গে
  5. লন্ডনে পাপনের আইসক্রিম খাওয়ার ছবি ভাইরাল
  6. মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি খোকন, সম্পাদক নাসিম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x