Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
নাসির আহমেদ, গাজীপুর
১৯:৩০, ০৭ মে ২০২৬
আপডেট: ১৯:৩৮, ০৭ মে ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৯:৩০, ০৭ মে ২০২৬
আপডেট: ১৯:৩৮, ০৭ মে ২০২৬
আরও খবর
অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের আহ্বান জামায়াত সেক্রেটারির
কালিয়াকৈরকে ভিক্ষুকমুক্ত করতে ৫০ জনকে লটারিতে গাভি প্রদান
সরকার দেশ চালানোর নৈতিক অধিকার হারিয়েছে : জামায়াত আমির
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে রাখতে চায় জামায়াত
ইসি সচিবালয়ে নতুন নিয়োগ নিয়ে জামায়াতের আপত্তি, নিরপেক্ষতা রক্ষার আহ্বান
গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন

জামায়াতের মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা

নাসির আহমেদ, গাজীপুর
১৯:৩০, ০৭ মে ২০২৬
আপডেট: ১৯:৩৮, ০৭ মে ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৯:৩০, ০৭ মে ২০২৬
আপডেট: ১৯:৩৮, ০৭ মে ২০২৬
গাজীপুর সিটি করপোরেশনে আগামী  নির্বাচনে মেয়র পদে ড. মুহাম্মদ হাফিজুর রহমানসহ কাউন্সিলর পদপ্রার্থীদের নাম  ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ছবি : এনটিভি

গাজীপুর সিটি করপোরেশনে আগামী নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম  আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মেয়র পদে প্রার্থী করা হয়েছে শিক্ষাবিদ ও তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে। একই সঙ্গে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদেও দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। 

আজ বুধবার (৬ মে) বিকেলে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটরিয়ামে আয়োজিত সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গাজীপুর দেশের অন্যতম বৃহৎ শিল্পনগরী ও গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন। এ নগরীর মানুষ দীর্ঘদিন ধরে সৎ, দক্ষ, পরিচ্ছন্ন ও জবাবদিহিমূলক নেতৃত্বের প্রত্যাশা করছে। তরুণ সমাজ, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ড. মুহাম্মদ হাফিজুর রহমান একজন গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত। তার নেতৃত্বে গাজীপুরে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জনগণের নাগরিক অধিকার নিশ্চিত, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং মানবিক নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠার মাধ্যমে গাজীপুরকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে।

দলীয় সূত্রে জানা যায়, ড. মুহাম্মদ হাফিজুর রহমান প্রস্তাবিত গাজীপুর-৬ আসনে সংসদ সদস্য পদে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন। সে সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের আহ্বানে সাড়া দিয়ে তিনি তুরস্কে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত অবস্থান থেকে চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন এবং পরবর্তী সময়ে সক্রিয়ভাবে রাজনীতিতে সম্পৃক্ত হন।

মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর নিজের বক্তব্যে ড. মুহাম্মদ হাফিজুর রহমান জানান, তিনি জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ও তরুণ প্রজন্মের প্রত্যাশাকে সামনে রেখে একটি মানবিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক গাজীপুর গড়ে তুলতে কাজ করবেন। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, নাগরিকসেবা সহজীকরণ, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং যানজটমুক্ত নগর গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মুহাম্মদ আব্দুর রব এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী।

সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মো. জামাল উদ্দিন।

সমাবেশে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের নেতা, পেশাজীবী প্রতিনিধি, বিভিন্ন ওয়ার্ডের সদস্য এবং বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ৪০ সাধারণ কাউন্সিলর ও ১০ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর নামও প্রাথমিকভাবে ঘোষণা করা হয়।

দলীয় সূত্র জানায়, পর্যায়ক্রমে আরও প্রার্থীর নাম ঘোষণা করা হবে এবং সাংগঠনিক যাচাই-বাছাই শেষে পূর্ণাঙ্গ প্যানেল চূড়ান্ত করা হবে।

২০২৩ সালের ২৫ মে অনুষ্ঠিত সর্বশেষ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হন। পরে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী বিতর্কিত স্থানীয় সরকার কাঠামো বাতিল ঘোষণা করলে দেশের অন্যান্য সিটি করপোরেশনের মতো গাজীপুর সিটি করপোরেশনে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ড. মুহাম্মদ হাফিজুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন গাজীপুর
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই : নাহিদ ইসলাম
  3. বেনজীর আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না, আইনজীবী নিয়োগ হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. আসাদুজ্জামান নুরের সহকারী হত্যা মামলায় গ্রেপ্তার
  5. ময়লার ডিপো নিয়ে বিরোধের জেরে গুলি : এজাহারনামীয় সব আসামি গ্রেপ্তার
  6. যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ৩০

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x