Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)
১৪:৫৫, ১১ মে ২০২৬
আপডেট: ১৪:৫৭, ১১ মে ২০২৬
খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)
১৪:৫৫, ১১ মে ২০২৬
আপডেট: ১৪:৫৭, ১১ মে ২০২৬
আরও খবর
জিয়াউল আহসানের আরও একটি বাড়িতে দুদকের অভিযান চলছে
সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে অভিযান, যা পাওয়া গেল
সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে ৩০০ কোট, ১০০ কামিজ, রোলেক্স ঘড়িসহ যেসব জিনিস উদ্ধার
দুদকের মামলায় সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন গ্রেপ্তার
রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

গাইবান্ধায় দুদকের গণশুনানি

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)
১৪:৫৫, ১১ মে ২০২৬
আপডেট: ১৪:৫৭, ১১ মে ২০২৬
খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)
১৪:৫৫, ১১ মে ২০২৬
আপডেট: ১৪:৫৭, ১১ মে ২০২৬
দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবা গ্রহীতাদের সরাসরি অভিযোগ শুনতে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯৩তম গণশুনানি। ছবি : এনটিভি অনলাইন

দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সেবা গ্রহীতাদের সরাসরি অভিযোগ শুনতে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯৩তম গণশুনানি। আজ সোমবার (১১ মে) গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণশুনানিতে ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা ও পাসপোর্ট অফিসসহ মোট ১৭টি সরকারি দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ তাদের হয়রানি, ঘুষ দাবি ও দীর্ঘসূত্রিতার চিত্র তুলে ধরেন। এদিন ৪৩টি লিখিত ও মৌখিক অভিযোগ সরাসরি উত্থাপন করা হয়। অভিযোগকারীরা জানান, সরকারি সেবা পেতে গিয়ে তারা কীভাবে পদে পদে বাধা ও অনিয়মের শিকার হচ্ছেন।

প্রধান অতিথির বক্তব্যে দুদক সচিব মো. খালেদ রাহিম বলেন, দুর্নীতি দমনে কমিশন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। জনগণের দোরগোড়ায় দুদককে পৌঁছে দেওয়ার একটি কার্যকর মাধ্যম হলো এই গণশুনানি। আজকে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে, সেগুলো আমলে নিয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের প্রধান কার্যালয়ের মহাপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, অনুসন্ধান ও তদন্তের পাশাপাশি বর্তমানে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। সেবা প্রদানকারী কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রতিরোধ শাখার প্রধান আক্তার হোসেন।

সভাপতির বক্তব্যে গাইবান্ধার জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা জানান, জেলা প্রশাসন দুর্নীতির বিরুদ্ধে দুদকের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। গণশুনানিতে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হবে।

অনুষ্ঠানে দুদকের রংপুর বিভাগীয় পরিচালক, গাইবান্ধা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিন শতাধিক সেবা গ্রহীতার উপস্থিতিতে বেশ কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয় এবং বাকিগুলো অধিকতর তদন্তের জন্য গ্রহণ করা হয়।

উল্লেখ্য, সেবার মান বাড়াতে এবং দুর্নীতি প্রতিরোধে দুদক দেশব্যাপী নিয়মিত এ ধরনের জেলাভিত্তিক গণশুনানির আয়োজন করে আসছে।

দুদক গণশুনানি

সংশ্লিষ্ট সংবাদ: দুদক

২০ জুলাই ২০২৬
সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে অভিযান, যা পাওয়া গেল
০৮ জুলাই ২০২৬
দুদকের মামলায় সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন গ্রেপ্তার
০৬ জুলাই ২০২৬
রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাকবিতণ্ডার যে ব্যাখ্যা দিলেন জুবায়ের
  2. ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  3. আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
  4. নরসিংদীতে গৃহকর্তা হত্যায় ৭ ডাকাত গ্রেপ্তার
  5. বুধবার সারা দেশে প্রতিবাদ সমাবেশের ডাক এনসিপির
  6. জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x