গলায় লিচুর বীজ আটকে শিশুর মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ীতে গলায় লিচুর বীজ আটকে ইয়াসিন মিয়া নামে এই শিশুর মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি
জামালপুরের সরিষাবাড়ীতে গলায় লিচুর বীজ আটকে ইয়াসিন মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত শিশু ইয়াসিন ওই গ্রামের মুদি দোকানদার শাহীন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুদি দোকানি শাহীন মিয়া স্থানীয় বাজার থেকে পরিবারের জন্য কিছু লিচু কিনে বাড়িতে নিয়ে যান। বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত তার ছেলে ইয়াসিনের গলায় লিচুর বিচি আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. দেবাশীষ রাজবংশী জানান, শিশুটিকে তার পরিবার সন্ধ্যার দিকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতানে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর