ট্রেনের ২৫ তারিখের অগ্রিম টিকিট মিলবে শুক্রবার
ফাইল ছবি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শুক্রবার (১৫ মে) পাওয়া যাবে ২৫ মে’র যাত্রার অগ্রিম টিকিট।
এছাড়া ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র যাত্রার অগ্রিম টিকিট ১৭ মে পাওয়া যাবে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক