Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:৪০, ১৭ মে ২০২৬
আপডেট: ১৪:৪৩, ১৭ মে ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:৪০, ১৭ মে ২০২৬
আপডেট: ১৪:৪৩, ১৭ মে ২০২৬
আরও খবর
নওগাঁয় ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি
শ্রমিক সংকটে পড়া কৃষকের ধান কেটে দিলেন সংসদ সদস্য
নওগাঁয় বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘রবীন্দ্র বৈঠকী’
নওগাঁয় আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ : লক্ষ্যমাত্রা ৪ হাজার কোটি টাকা
নওগাঁয় আম সংগ্রহ শুরু ২২ মে

ভরা মৌসুমেও বাড়ল চালের দাম

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:৪০, ১৭ মে ২০২৬
আপডেট: ১৪:৪৩, ১৭ মে ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:৪০, ১৭ মে ২০২৬
আপডেট: ১৪:৪৩, ১৭ মে ২০২৬

ধান-চাল উৎপাদনে দেশের অন্যতম সমৃদ্ধ জেলা নওগাঁয় বর্তমানে চলছে বোরো ধান কাটার মৌসুম। মাঠের বেশির ভাগ ধান ইতোমধ্যে কৃষকের ঘরে উঠলেও এবং হাট-বাজারে ধানের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে। বোরোর এই ভরা মৌসুমে স্বাভাবিকভাবেই চালের দাম নিম্নমুখী হওয়ার কথা থাকলেও গত এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

ব্যবসায়ীদের দাবি, বাজারে নতুন চালের সরবরাহ কম এবং হাটে ধানের দাম বেশি হওয়ায় চালের দাম বেড়েছে। তবে সাধারণ ভোক্তারা ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির পেছনে সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন। বাজার নিয়ন্ত্রণে চালকলগুলোতে মজুতবিরোধী অভিযানের পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।

নওগাঁ শহরের পৌর ক্ষুদ্র খুচরা চাল বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে মানভেদে প্রতি কেজি স্বর্ণা-৫ (মোটা) চাল বিক্রি হচ্ছে ৪৮-৪৯ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৪৫-৪৬ টাকা। প্রতি কেজি পুরাতন কাটারি (শটেজ) চাল বিক্রি হচ্ছে ৭৩-৭৫ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৭০-৭২ টাকা। প্রতি কেজি পুরাতন কাটারি (হাতছাটি) চাল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, যা সাত দিন আগে ছিল ৬৮ টাকা। তবে জিরাশাইল চাল আগের দামেই ৭০-৭২ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

পৌর ক্ষুদ্র চাল বাজারের লক্ষ্মী চাল ভাণ্ডারের স্বত্বাধিকারী উত্তম সরকার বলেন, সরু জাতের কাটারি ও মোটা জাতের স্বর্ণা-৫ চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। মিলার ও পাইকারদের কাছ থেকে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এছাড়া বাজারে এখনো নতুন চালের পর্যাপ্ত সরবরাহ আসেনি।

ইকবাল হোসেন নামে এক বেসরকারি চাকরিজীবী বলেন, সীমিত বেতনের টাকা বাজার করতেই শেষ হয়ে যায়। এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়ে যাওয়ায় আমাদের মতো সাধারণ আয়ের মানুষদের চরম বিপাকে পড়তে হচ্ছে। 

মানিক হোসেন নামে আরেক ভোক্তা বলেন, ভরা মৌসুমে চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। বড় বড় মিলাররা ধান-চাল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কি না, তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত।

দাম বৃদ্ধির বিষয়ে নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার কিছু ফসল নষ্ট হয়েছে। শুরুতে ধানের দাম কিছুটা নিম্নমুখী থাকলেও এখন বাজারে ধানের দাম বেশ চড়া। এর পাশাপাশি সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হওয়ায় পাইকারিতে চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে।

নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানান, বর্তমানে বাজারে স্বর্ণা-৫ ধানের আমদানি কম থাকায় এবং ওএমএস কার্যক্রম ও বিদেশ থেকে চাল আমদানি বন্ধ থাকায় বাজারে সাময়িক এই প্রভাব পড়েছে। এছাড়া সরকারি খাদ্য গুদামে কৃষকরা মোটা ধান ১ হাজার ৪৪০ টাকা মণ দরে বিক্রি করতে পারায় তারা এবার ন্যায্যমূল্য পাচ্ছেন। কেজিতে ১-২ টাকা বাড়লেও তা সাময়িক। ধান কাটা পুরোপুরি শেষ হয়ে বাজারে নতুন চালের সরবরাহ বাড়লে দাম আবার স্থিতিশীল হবে। এ বছর নওগাঁয় যে পরিমাণ ধান উৎপাদন হয়েছে, তাতে বাজারে চালের দাম দীর্ঘমেয়াদে বাড়ার কোনো সম্ভাবনা নেই।

নওগাঁ ভরা মৌসুম চালের দাম

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

১৭ মে ২০২৬
নওগাঁয় ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি
১৭ মে ২০২৬
শ্রমিক সংকটে পড়া কৃষকের ধান কেটে দিলেন সংসদ সদস্য
১১ মে ২০২৬
নওগাঁয় আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ : লক্ষ্যমাত্রা ৪ হাজার কোটি টাকা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশি ৩ যুবককে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ পরিবারের
  2. সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  4. বৃষ্টি ও লঘুচাপ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x