টেলিকমিউনিকেশন লাইসেন্সিং পলিসির ধারার বৈধতা প্রশ্নে রুল
টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি, ২০২৫-এর কয়েকটি ধারার বৈধতার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে আজ রোববার (১৭ মে) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেছেন আইনজীবী সানা উল্লাহ নুর।
রুলে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর গেজেট করা ‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি, ২০২৫’-এর ৭.২.৬, ৭.২.১১.১, ৭.২.১১.২, ৭.৭.১.২, ৭.৭.১১, ৭.৭.১২.১, ৭.৭.১২.২ এবং ১১.১ ধারা কেন সংবিধানবিরোধী হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
আগামী চার সপ্তাহের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, আইন সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিবকে (কোম্পানি-১) রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনটি করেন এএমএম মাঈন।

নিজস্ব প্রতিবেদক