Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)
১১:৪৫, ২০ মে ২০২৬
আপডেট: ১১:৪৬, ২০ মে ২০২৬
জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)
১১:৪৫, ২০ মে ২০২৬
আপডেট: ১১:৪৬, ২০ মে ২০২৬
আরও খবর
আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
চাঁপাইনবাবগঞ্জের নদীগুলো শুকিয়ে ধু-ধু মাঠ
পশুখাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় খামারিরা, ভারতীয় গরু প্রবেশ বন্ধের দাবি
আকস্মিক চিড়িয়াখানা পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নির্মাণের পর ‘ইলা মিত্র সংগ্রহশালা’ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)
১১:৪৫, ২০ মে ২০২৬
আপডেট: ১১:৪৬, ২০ মে ২০২৬
জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)
১১:৪৫, ২০ মে ২০২৬
আপডেট: ১১:৪৬, ২০ মে ২০২৬
নবনির্মিত এই ইলা মিত্র সংগ্রহশালাটি পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। ছবি : এনটিভি অনলাইন

পঞ্চাশোর্ধ্ব বয়সের অধিকাংশ শিক্ষিত বাঙালি ইলা মিত্রের নাম ও তার ত্যাগ সম্পর্কে অবগত হলেও, নতুন প্রজন্মের কাছে এই সংগ্রামী নেত্রীর ইতিহাস এখনও অনেকটাই অজানা। তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী, বাংলার শোষিত-বঞ্চিত ও শোষণের বিরুদ্ধে আজীবন লড়াই করা মহীয়সী নারী ইলা মিত্রের স্মৃতিকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তার গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গড়ে তোলা হয়েছে ‘ইলা মিত্র সংগ্রহশালা’।

তেভাগা আন্দোলনের স্মৃতিবিজড়িত নাচোলের রাওতাড়া গ্রামে, ইলা মিত্র মঠের পাশেই ২৬ শতক জমির ওপর এই দৃষ্টিনন্দন সংগ্রহশালাটি নির্মাণ করা হয়েছে। গত সোমবার (১৮ মে) বিকেলে নবনির্মিত এই ইলা মিত্র সংগ্রহশালাটি পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), রাজশাহী বিভাগীয় রেঞ্জের ডিজিএফআই’র লে. কর্নেল মো. শাহরিয়ার খান পিএসসি, চাঁপাইনবাবগঞ্জের জেলা পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, নাচোলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সংগ্রহশালাটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, বিপ্লবী নারী ইলা মিত্রের সংগ্রামী ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে এই সংগ্রহশালা নির্মাণের মহৎ উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। মহীয়সী এই নারীর স্মৃতি সংরক্ষণে ইলা মিত্র সংগ্রহশালার অবকাঠামোগত উন্নয়ন এবং তার জীবনীর ওপর দুর্লভ ছবি ও বই সংগ্রহে সরকার আন্তরিকভাবে কাজ করবে। নতুন প্রজন্ম যাতে এখানে এসে এই বিপ্লবী নারীর প্রকৃত ইতিহাস জানতে পারে, সেজন্য এর সার্বিক উন্নয়নে আমরা সব ধরনের ভূমিকা রাখব।

উল্লেখ্য, নাচোল উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান এবং সাবেক ইউএনও মোহাইমিনা শারমিনের বিশেষ উদ্যোগে এই বিপ্লবী নেত্রীর স্মৃতি ও তেভাগা আন্দোলনের ইতিহাস ধরে রাখার উদ্দেশ্যে ‘ইলা মিত্র সংগ্রহশালা’ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যা এখন দৃশ্যমান রূপ পেয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন

সংশ্লিষ্ট সংবাদ: চাঁপাইনবাবগঞ্জ

৮ ঘন্টা আগে
আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১৭ মে ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের নদীগুলো শুকিয়ে ধু-ধু মাঠ
১৩ মে ২০২৬
ইউএনও’র সহকারীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তে গড়িমসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর
  2. শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী
  3. শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত চাই : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. শুক্রবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. রাজধানীতে আট টুকরা লাশ উদ্ধার, প্রেমিকার স্বীকারোক্তি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x