পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ
বগুড়া পুলিশ লাইন্স। ফাইল ছবি
বগুড়া পুলিশ লাইন্স থেকে মো. আরিফুল ইসলাম (৩৮) নামে এক এএসআইয়ের (নিরস্ত্র) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২২ মে) সকালে পুলিশ লাইন্সের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার আতোয়ার রহমান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আতিকুর রহমান সোহাগ, বগুড়া