৪১৯ হাজিকে নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট।
আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ৪১৯ হাজিকে নিয়ে বিমানটি অবতরণ করে।
এর আগে গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদিতে পৌঁছেছিল ২১ মে।

নিজস্ব প্রতিবেদক