Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৪:১৫, ০১ জুন ২০২৬
আপডেট: ১৪:১৮, ০১ জুন ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৪:১৫, ০১ জুন ২০২৬
আপডেট: ১৪:১৮, ০১ জুন ২০২৬
আরও খবর
গণমাধ্যমকে নিখুঁত করতে সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন : তথ্যমন্ত্রী
গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই : তথ্যমন্ত্রী
৯০-কে নাকচ করে জুলাইয়ের বয়ানে আটকে থাকা যাবে না : তথ্যমন্ত্রী
ব্যাংক দখলকারীদের নিশানায় পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা : তথ্যমন্ত্রী
কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা সরকারের কাজ : তথ্যমন্ত্রী

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৪:১৫, ০১ জুন ২০২৬
আপডেট: ১৪:১৮, ০১ জুন ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৪:১৫, ০১ জুন ২০২৬
আপডেট: ১৪:১৮, ০১ জুন ২০২৬
সচিবালয়ে নিজ দপ্তরে ঈদের পর প্রথম কর্মদিবসে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: পিআইডি

জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়, দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা সরকারের কাজ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে ঈদের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

জ্বালানি তেলের দাম বাড়াটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে কি না জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আপনারা বোধহয় জানেন যে জ্বালানি সংকট যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকেই যারা আমদানিনির্ভর জ্বালানিভিত্তিক দেশ, তারা সকলেই কিন্তু আন্তর্জাতিক সংকটের সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়িয়ে চলছে। নিশ্চয়ই এ তথ্য আপনাদের সকলের জানা আছে। এই তথ্যও সকলের জানা আছে যে শুরুতে অন্য দেশের সরকার দাম বাড়ালেও আমাদের সরকার কিন্তু দীর্ঘদিন দামকে পুরোনো জায়গাতে ধরে রেখেছে, যদিও আমরা আমদানিনির্ভর একটি দেশ।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের জ্বালানি আমদানি করে চলতে হয়। আমাদের বিদ্যুৎমন্ত্রী, প্রতিমন্ত্রী তারা নিয়মিতই এ বিষয়ে জাতিকে অবহিত করেছেন, পরিসংখ্যান দিয়েছেন। কিন্তু এটা তো সত্য, আমদানি করেই যদি চলতে হয় তাহলে তো আমাকে আমার আমদানি ক্ষমতার ওপরে ভর করেই চলতে হবে। অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয় ইতোমধ্যেই যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করার জন্য ওয়াহিদউদ্দিন মাহমুদ সাহেবের নেতৃত্বে একটা পরামর্শ কমিটি করেছে। যেই পরামর্শ কমিটির পরামর্শে সরকার চলছে।

জ্বালানি তেলের সংকট এখনও কাটেনি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমাদের আমদানি করেই চলতে হবে। এই সব বিষয় মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই কিন্তু সরকারের একমাত্র কাজ নয়। সরকারের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একুশে ফেব্রুয়ারি, ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন করা, পবিত্র ঈদুল ফিতরের অনুষ্ঠান করা এবং গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পালন করা এবং তারপরে এটা। এ পর্যন্ত আমাদের কাছে যতটুকু সংবাদ সর্বত্রই একটা স্বতঃস্ফূর্ততার ছাপ পড়েছে। উল্লেখযোগ্য তেমন কোনো নেতিবাচক কোনো কিছু তো কানে আসেনি।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে সাংবাদিক নেতারা, সংবাদপত্রের সম্পাদকরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সংবাদপত্রের মালিকরা দেখা করেছেন। সবাই বলেছেন, এই প্রথম তারা নিয়ন্ত্রণহীনভাবে সাংবাদিকতা করেছেন এবং কোথাও কোনো মহল থেকে, সরকারি মহল থেকে কোনো ধরনের চাপ বা কোনো ধরনের কোনো কিছু করা হয়নি।

ফ্যাসিবাদ-উত্তর পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী সবাইকে নির্দেশ দিয়েছেন; বিশেষ করে সাংবাদিকদের সাক্ষাতের সময় তিনি বলেছেন যে, সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানির মধ্যে আমরা পড়তে দেব না। সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ যাই থাক, তা দেশের প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে চলবে তার প্রক্রিয়ায়।

আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার বিষয় দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, আমি যতটুকু শুনলাম, তাতে বোঝাই যায় যে ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। যদি আপনার বক্তব্য সত্য হয়ে থাকে, তবে আমি আরও বিস্তারিত খবর নেব। একইসঙ্গে এ প্রসঙ্গে বলে রাখা দরকার যে গণমাধ্যমের কাজই হচ্ছে সবকিছুকে জনগণের সামনে ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) করে তুলে ধরা। সেই কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করাই হচ্ছে রাষ্ট্র এবং সমাজের সবার দায়িত্ব। বিশেষ করে আমি মনে করি যে আপনার যারা টেলিভিশন সাংবাদিক, আপনারাতো একদম সরাসরি দেখাচ্ছেন। তাহলে বরং এখানে তথ্য বিকৃত করার সম্ভাবনা কম।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সংশ্লিষ্ট সংবাদ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

১৫ জুন ২০২৬
গণমাধ্যমকে নিখুঁত করতে সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন : তথ্যমন্ত্রী
১০ মে ২০২৬
তরুণদের মূল্যবোধ তৈরিতে সহায়ক কনটেন্ট প্রচারে গুরুত্ব দিতে হবে : তথ্যমন্ত্রী
০২ মে ২০২৬
স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জয়পুরহাট সীমান্তে পুশইন করা ভারতীয় বৃদ্ধকে নিয়ে গেছে বিএসএফ
  2. বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্মসনদ
  3. ছেলেদের সঙ্গে ইউনিয়নের নামের মিল, প্রতিমন্ত্রী বললেন—ইউনিয়নের নামে তো মীর নেই
  4. আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, ৬ জেলায় তাপপ্রবাহ
  5. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  6. কারাগারে তৌহিদ আফ্রিদি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x