রামিসা হত্যা মামলায় ডলারের সম্পৃক্ততা নেই, মন্তব্য বাবা হান্নান মোল্লার
রামিসার বাবা হান্নান মোল্লা। ফাইল ছবি
রামিসা হত্যা মামলায় ডলারের সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন রামিসার বাবা হান্নান মোল্লা।
আজ শনিবার (৬ জুন) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হান্নান মোল্লা এ মন্তব্য করেন। এ সময় তিনি রামিসা হত্যা মামালার বিচার কাজ দ্রুততম সময়ে শুরু করার জন্য প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
হান্নান মোল্লা বলেন, ‘হত্যাকারী জেলে যাওয়ার পর বিচার কাজ বিলম্ব করতে ও আর্থিক সুবিধা পেতে এ ধরনের কথা বলতে পারে।’ যেহেতু ডলার স্থানীয় তাই তার কাছ থেকে আর্থিক সুবিধা পেতে আসামি এ ধরনের কথা বলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক