Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫০, ০৮ জুন ২০২৬
আপডেট: ১৮:৫৪, ০৮ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫০, ০৮ জুন ২০২৬
আপডেট: ১৮:৫৪, ০৮ জুন ২০২৬
আরও খবর
শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা প্রতিমন্ত্রীর
৪ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগ, থানাকে আমলে নেওয়ার নির্দেশ
এশিয়ান হাইওয়ে দখল করে ময়লা ফেলা বন্ধে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের অগ্রযাত্রাকে বেগবান করে : তথ্য প্রতিমন্ত্রী
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ : ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার্থীদের ইউনিফর্ম ও ব্যাগ বিতরণের পাইলটিং জুলাই-আগস্টে 

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫০, ০৮ জুন ২০২৬
আপডেট: ১৮:৫৪, ০৮ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫০, ০৮ জুন ২০২৬
আপডেট: ১৮:৫৪, ০৮ জুন ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ সোমবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন। ছবি : বাসস

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী জুলাই-আগস্ট মাসেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে তিন লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ইউনিফর্ম, জুতা ও স্কুল ব্যাগ বিতরণের পাইলটিং কর্মসূচি শুরু হবে।

আজ সোমবার (৮ জুন) দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক পর্যায়ে এ কার্যক্রমে ২৫ হাজারেরও বেশি স্কুল যুক্ত হবে। ডিসেম্বরের মধ্যে পাইলটিং শেষ করে আগামী বছর থেকে সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণে সরকারের পরিকল্পনা রয়েছে। সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

এর আগে ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাইলটভিত্তিক পরিবেশবান্ধব পাটজাত স্কুল ব্যাগ প্রদান কার্যক্রমের প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভা’ অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, জুলাই-আগস্ট মাসের মধ্যে শুরু হতে যাওয়া এই পাইলট প্রকল্প কয়েকটি ফেজ বা ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে কমপক্ষে এক লাখ শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাস মিলিয়ে মোট তিন লাখ ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, ইউনিফর্ম, জুতা ও মোজা পৌঁছে দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের কোনো উপজেলা যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্রতিটি উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এই পাইলট প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। এই পাইলট প্রকল্পে সারা দেশের ২৫ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয় যুক্ত থাকবে।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বিশ্বাস—শিক্ষাকে যদি আমরা সঠিক ও আধুনিক ভিত্তির ওপর দাঁড় করাতে পারি, তবেই আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে। তার এই দূরদর্শী ভিশনকে সফল করতে এবার অন্য মন্ত্রণালয়গুলোও এগিয়ে এসেছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই পাইলট প্রকল্পের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাঁচ লাখ বিশেষায়িত পরিবেশবান্ধব পাটের স্কুল ব্যাগ প্রদান করছে। অন্যদিকে, এলজিআরডি মন্ত্রণালয় এই বিপুল সামগ্রী উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলভিত্তিক বিদ্যালয়গুলোতে দ্রুত ও সুচারুভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের লজিস্টিক ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে।

নদীমাতৃক ও অতিবৃষ্টির দেশ বাংলাদেশের আবহাওয়ার কথা বিবেচনা করে বিশেষ প্রযুক্তিতে এই ব্যাগ তৈরি করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে যে, এই পাটের স্কুল ব্যাগগুলো সম্পূর্ণ ‘ওয়াটারপ্রুফ’ বা জলনিরোধক হবে। ফলে বৃষ্টিতেও শিক্ষার্থীদের বই-খাতা ভিজবে না। পাইলটিং চলাকালীন যদি কোনো কারিগরি ত্রুটি বা ভুলভ্রান্তি ধরা পড়ে, তবে মূল প্রকল্পে যাওয়ার আগেই তা সংশোধন করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও জানান, এই পাইলট প্রকল্পের সফলতার ওপর ভিত্তি করে আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই দেশের সকল শিক্ষার্থীর মাঝে একযোগে বিনামূল্যে এসব সামগ্রী বিতরণ শুরু হবে। এটি মূলত ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বা  ‘পিইডিপি-৫’ -এর অধীনে বাস্তবায়িত হবে।

ববি হাজ্জাজ আরও বলেন, পিইডিপি-৫ হতে যাচ্ছে বাংলাদেশের শিক্ষা ইতিহাসের সবচেয়ে বড় ও মেগা কর্মসূচি, যার সরাসরি নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে দেশের পুরো প্রাথমিক শিক্ষা ব্যবস্থার চেহারা আমূল বদলে দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সংশ্লিষ্ট সংবাদ: প্রাথমিক ও গণশিক্ষা

১৫ এপ্রিল ২০২৬
বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী-অভিভাবকরা অত্যন্ত আনন্দিত : ববি হাজ্জাজ
০৬ এপ্রিল ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই : ববি হাজ্জাজ
০৮ ডিসেম্বর ২০২৫
মামলার কারণে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হচ্ছে না : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার
  2. আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহের আভাস
  3. মোংলায় কুমিরের আক্রমণে নারী জেলে নিহত
  4. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. কসবায় ৫ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড
  6. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x