Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:১০, ১৪ জুন ২০২৬
আপডেট: ১০:৫৮, ১৪ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:১০, ১৪ জুন ২০২৬
আপডেট: ১০:৫৮, ১৪ জুন ২০২৬
আরও খবর
অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : অর্থমন্ত্রী
অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় গুরুত্ব সরকারের : অর্থমন্ত্রী
বাজেট চিন্তাশীল হলেও নীতিকাঠামো দুর্বল : দেবপ্রিয় ভট্টাচার্য
দূরদর্শী বাজেটের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাল বিজিএমইএ
এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে তরুণ সমাজ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:১০, ১৪ জুন ২০২৬
আপডেট: ১০:৫৮, ১৪ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:১০, ১৪ জুন ২০২৬
আপডেট: ১০:৫৮, ১৪ জুন ২০২৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় বৃদ্ধি, বিপর্যস্ত আর্থিক খাত সংস্কার, দেশীয় শিল্পের বিকাশ, বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণ এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থবছরের (২০২৬-২৭) প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন।

এই বাজেটকে কৃষক, শ্রমিক, শিক্ষার্থী এবং সমাজের মধ্যবিত্ত-নিম্নবিত্ত সবার কণ্ঠস্বর এবং ‘সৃজনশীল অর্থনীতির’বাজেট হিসেবে দেখছে তরুণ সমাজ।

ঘোষিত এই বাজেটের প্রতিক্রিয়া জানতে কয়েকজন তরুণের সাথে কথা বলেছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। তারা জানিয়েছে, ‘২০২৬-২৭ অর্থবছরের (অর্থবছর ২৭) প্রস্তাবিত বাজেটে অর্থনীতির সকল খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে, এতে সমাজের সকল শ্রেণির মানুষের চাহিদা একটি ভারসাম্যপূর্ণ তাৎপর্য পেয়েছে।’

ঘোষিত বাজেটের পূর্ণ বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি সমানের দিকে আরো এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বাসসকে বলেন, ‘দেশের বৃহৎ অংশ তরুণ সমাজের জন্য চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং, ডিজিটাল কনটেন্ট, গেম ডেভেলপমেন্ট, অ্যানিমেশন ও সফটওয়্যার রপ্তানির মতো সৃজনশীল অর্থনীতি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। এ লক্ষ্যেই বাজেটে সৃজনশীল খাতে করছাড়, স্টার্টআপ তহবিল, ক্রিয়েটিভ হাব, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং ডিজিটাল রপ্তানিতে প্রণোদনার মতো উদ্যোগ নেওয়া হয়েছে।’

আরিফুল আরও জানান, এসব পদক্ষেপ তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করবে এবং প্রমাণ করে যে সরকার তরুণদের শুধু চাকরি প্রার্থী নয়, বরং ভবিষ্যতের উদ্ভাবক, উদ্যোক্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে দেখছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবুজার গিফারি ইফাত বলেন, ‘বাজেট একটা দেশের গতিপথ নির্বাচন করে। তাই বাজেট ঘোষণার সাথে কাজের মিল দেখতে চাই।’

বিএনপি সরকারের গত কয়েক মাসের বিভিন্ন কর্মকাণ্ড বিবেচনায় এই শিক্ষার্থী আস্থার কথা জানিয়ে বলেন, “ইতোমধ্যেই সরকারের পজিটিভ সাইন লক্ষ্য করা যাচ্ছে। বাজেটের পরপরই বা আগে যে বিভিন্ন পণ্য কিংবা সেবার দাম বেড়ে যাওয়ার হিড়িক পড়ে, এবার তেমনটি নেই। বাজেটের ‘থ্রি আর’কৌশল আমার কাছে বেশ ভালো লেগেছে। এটি সুষ্পষ্ট একটা গাইডলাইন সব সেক্টরের জন্য।”

বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী আতিক শাহরিয়ার হামীম জানান, “এই বাজেটকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা সম্ভব। এই বাজেট কৃষকের, শ্রমিকের, শিক্ষার্থীর এবং সমাজের মধ্যবিত্ত-নিম্নবিত্ত সবার কণ্ঠস্বর। চলমান সংকটের মাঝেও এই যুগোপযোগী বাজেটের মডেল দেখে ইউরোপের কোন দেশের বাজেট মনে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের সদস্য সচিব মনসুর রাফি বলেন, “বর্তমান প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনৈতিক পরিস্থিতির বাস্তবতায় উচ্চাভিলাষিতার দিকে না ঝুঁকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী বান্ধব একটি বাজেট প্রণয়ন সময়ের দাবি ছিল। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে উল্লেখিত সৃজনশীল অর্থনীতির বাস্তবায়ন ঘটাতে পারলে তা দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনার সক্ষমতা রাখে। মোটের উপর পুরো দেশবাসী বিশেষত তরুণ ও মধ্যবিত্ত সমাজ এই বাজেটকে ঘিরে নতুন করে আশার আলো দেখছে বলে মনে করি।”

গত বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী প্রস্তাবিত এ বাজেট উপস্থাপন করেন, যার শিরোনাম ছিল- ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: সবার জন্য উন্নয়ন’।

বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। চলতি (২০২৬) অর্থবছরের মূল বাজেটের তুলনায় টাকার অঙ্কে এই বাজেটের আকার বাড়ছে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা।

বাজেট মূল্যস্ফীতি অর্থনীতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

সংশ্লিষ্ট সংবাদ: বাজেট

১৩ জুন ২০২৬
এবার বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি : তারেক রহমান
১২ জুন ২০২৬
বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই : সেলিম উদ্দিন
১২ জুন ২০২৬
সবাইকে বাজেটের আওতায় আনার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি : আদ-দ্বীনের নির্বাহী পরিচালক
  2. দিল্লিতে ডা. জাহেদকে হেনস্তার তীব্র প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব
  3. দেশের ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
  4. প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
  5. ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ১ দিনে ২১৬৭ মামলা
  6. এক রাতে ৩ বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x