Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৩:৩০, ১৮ জুন ২০২৬
আপডেট: ১৩:৩৩, ১৮ জুন ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৩:৩০, ১৮ জুন ২০২৬
আপডেট: ১৩:৩৩, ১৮ জুন ২০২৬
আরও খবর
নওগাঁয় আইনশৃঙ্খলা কমিটির সভা
কলেজছাত্রীকে ব্যাড টাচ, যুবক গ্রেপ্তার
রোগীদের জন্য রান্না করা খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী
সাবেক কৃষকদল নেতার ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত
মজুত থাকলেও রোগীকে দেওয়া হয়নি স্যালাইন, কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

৪২ জাতের দেশীয় ফল নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৩:৩০, ১৮ জুন ২০২৬
আপডেট: ১৩:৩৩, ১৮ জুন ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৩:৩০, ১৮ জুন ২০২৬
আপডেট: ১৩:৩৩, ১৮ জুন ২০২৬
নওগাঁর বদলগাছীতে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমধর্মী ফল উৎসব। ছবি : এনটিভি অনলাইন

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে মধুমাসের রঙ, স্বাদ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে নওগাঁর বদলগাছীতে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমধর্মী ফল উৎসব।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের হলরুমে এই ফল উৎসবের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উৎসবস্থলে প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি দেশীয় ফলের সমারোহ। নাকফজলি আম, কাঁঠাল, লিচু, কালোজাম, জামরুল, পেয়ারা, আতা, সফেদা, করমচা, বেল, আনারসসহ প্রায় ৪২ জাতের মৌসুমি ফল দিয়ে সাজানো হয় আকর্ষণীয় এই প্রদর্শনী। প্রদর্শনীতে প্রতিটি ফলের পুষ্টিগুণ, উৎপাদন পদ্ধতি ও অর্থনৈতিক গুরুত্বও দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। বইয়ের পাতায় দেখা ফলগুলো একসঙ্গে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে।

উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা ভেটেরিনারি সার্জন নাজমুল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম প্রকৌশলী রঞ্জন কুমার প্রমুখ।

আয়োজকেরা জানান, বিদেশি ফলের প্রতি বাড়তি ঝোঁকের কারণে আমাদের অনেক সুস্বাদু দেশীয় ফল এখন হারিয়ে যেতে বসেছে। শিশু-কিশোরদের মধ্যে ফলভিত্তিক খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং পুষ্টি সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। উৎসবে ফলের স্থায়ী বাজার সৃষ্টি ও দীর্ঘমেয়াদে কীভাবে ফল সংরক্ষণ করা যাবে, সেসব বিষয়ে উপস্থিত কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বদলগাছী উপজেলার মাটি ও আবহাওয়া ফল এবং বিভিন্ন ফসল চাষের জন্য অত্যন্ত উপযোগী। বিশেষ করে ধান, আম, কাঁঠাল ও সবজি উৎপাদনে এ অঞ্চলের কৃষকেরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। ফলভিত্তিক এই কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষকদের সব ধরনের কারিগরি ও সরকারি সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তারা।

নওগাঁ ফল উৎসব

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

২৪ আগস্ট ২০২৬
নওগাঁয় আইনশৃঙ্খলা কমিটির সভা
২৪ আগস্ট ২০২৬
কলেজছাত্রীকে ব্যাড টাচ, যুবক গ্রেপ্তার
২৪ আগস্ট ২০২৬
রোগীদের জন্য রান্না করা খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
  2. আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
  3. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, তা নিশ্চিত করা হবে : শামা ওবায়েদ
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. যৌতুক মামলায় আইনজীবী ও আসামিকে বাদী পক্ষের মারধর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x