Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:৫৫, ১৮ জুন ২০২৬
আপডেট: ১৭:৫৬, ১৮ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:৫৫, ১৮ জুন ২০২৬
আপডেট: ১৭:৫৬, ১৮ জুন ২০২৬
আরও খবর
২৪ ঘণ্টায় বরিশালে হামে দুই শিশুর মৃত্যু
প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী
উদ্বোধনের দুই মাসেই উঠছে সড়কের কার্পেটিং
জুলাই বিপ্লবের বাংলাদেশ নিয়ে কোনো ছিনিমিনি খেলা নয় : আইনমন্ত্রী
সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স তৈরি করা হবে: তথ্যমন্ত্রী

বরিশালে এক গাছেই ফলছে ১০ জাতের আম

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:৫৫, ১৮ জুন ২০২৬
আপডেট: ১৭:৫৬, ১৮ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:৫৫, ১৮ জুন ২০২৬
আপডেট: ১৭:৫৬, ১৮ জুন ২০২৬

জেলায় এক গাছে কলম সংযোজনের মাধ্যমে ১০ জাতের আম ফলিয়েছে রহমতপুরের হর্টিকালচার সেন্টার। এছাড়াও এক গাছে ২০ জাতের আমের ফলানোর চেষ্টা চলছে। বিষয়টি বরিশালে ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। আগামীতে অধিক ফলনের আশা করছে হর্টিকালচার সেন্টার কর্তৃপক্ষ।

বরিশালের রহমতপুরের হর্টিকালচার সেন্টার থেকে মিলছে এক গাছে ১০ জাতের আমের চারা। একটি দেশি আম গাছে কলমের মাধ্যমে বিশ্বখ্যাত জাপানের আম মিয়াজাকি, বিশ্ব সুমিষ্ট আম ন্যামডকমাই, রেড আইভরি, টকমাই, থ্রি টেস্ট ও দেশি আম্রপালি, বারিভোগ, বারি ১১ সহ ১০ জাতের আমের ফলন হচ্ছে। এমন গাছের চারা রক্ষণাবেক্ষণ ও পরিচর্চার সাথে চারা ক্রয়কারীকে হাতে কলমে প্রশিক্ষণও দেয়া হচ্ছে হর্টিকালচার সেন্টার থেকে।

হর্টিকালচারের সহকারী উদ্যান কর্মকর্তা মো. আবু বক্কর বাসসকে বলেন, আমাদের এখানে একটি গাছে কলম সংযোজনকৃত ১০ জাতের আমের চারা পাওয়া যায়। এছাড়াও এটাকে ১৫ থেকে ২০ জাত পর্যন্ত বাড়াতে কলমের কার্যক্রম চলছে। ১০ জাতের মধ্যে বারিভোভ, আম্রপালি, মিয়াজাকি, কাটিমন, ব্যানানা ইত্যাদি রয়েছে।

সহকারী উদ্যান কর্মকর্তা মো. আবু বক্কর বলেন, আপনি এক গাছে যত জাতের আম চান তা যুক্ত করতে পারবেন। আমরা ইতোমধ্যেই এটা প্রকাশ করছি। আগ্রহীরা আসছেন, চারা কিনছেন। তাদেরকে প্রশিক্ষণও আমরা দিচ্ছি।

এমন একটি আমের গাছ একটি পরিবারের সবার স্বাস্থ্যের জন্য পুষ্টিগুণ সরবরাহ করবে বলে জানানো হয়েছে। বিশাল একটি গাছ, আমের দিন শেষ, অথচ এ গাছে কলম সংযোজন করে আম ফলাতে পারবেন। এরই মধ্যে অনেকে এমন কলম চারা এবং ছোট গাছে কলম সংযোজন করে বেশি ফলনে আগ্রহী হচ্ছেন।

হর্টিকালচারের উদ্যান তত্ত্ববিদ ফেরদোউস আরা মিতা বাসসকে বলেন, আমরা যুগে যুগে আমাদের দেশীয় আম খাচ্ছি। এতোদিন আমের পুষ্টিগুণ না জেনেই খেয়েছি। এতে প্রচুর ভিটামিন এ আছে, আর কাঁচা আমে মিলছে ভিটামিন সি। বড় গাছে কম আম প্রাপ্তির চেয়ে আমরা কলম গাছে বেশি আমের ফলনের দিকে ঝুকেছি। আমরা আমের ফলন নিয়ে ছাদ বাগানেও গিয়েছি। একটি পরিবারের আমের চাহিদা একটি গাছ দিয়েই পূরণ হবে।

বরিশাল হর্টিকালচার থেকে বছরে আড়াই লাখ ফল গাছের চারা বিক্রি হয়ে থাকে। এ বছরের (২০২৬) পরিসংখ্যানে এসব চারার মধ্যে দেড় লাখ চারাই হচ্ছে এক গাছে বহুজাত আমের চারা। দূর-দূরান্ত থেকে মানুষ বহু জাতের আমগাছ দেখতে এসে তা কিনে নিয়ে বাড়ি ফিরছেন। ধারণা করা হচ্ছে, বরিশালে আম চাষের অপার সম্ভাবনার জন্য এটি একটি ইতিবাচক দিক।

আমের চারা কিনতে আসা রশিদ সিকদার বলেন, এখানে এসে দেখলাম যে একই স্থানে ৭৪ ধরনের আমের চারা রয়েছে। আরো অবাক করা বিষয় হলো যে, একটি গাছে ১০ জাতের আম আছে। এটা আমাদেরকে খুবই অবাক করেছে। আমাদের উচিত হবে এই বিষয়টি বাড়ির আঙিনায় নিয়ে যাওয়া। সরকারি-বেসরকারিভাবে এগুলোর আরো প্রচার দরকার।

মাহবুব হোসেন বলেন, এখানে এসে আমি আম, গাছ, চারা এবং কলম দেখেছি। চারাও কিনেছি। কিন্তু প্রতিটি চারার সাথে একটি করে গাইড বই দেওয়া দরকার। তাহলে সবাই উপকৃত হবে।

বরিশালের মাটিতে বিশ্বখ্যাত সব আমসহ ৭৪ জাতের আমের ফলন ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। এর সম্প্রসারণে কর্তৃপক্ষ আরো ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।

হর্টিকালচার বরিশালের উপ-পরিচালক মো. অলিউল আলম বাসসকে বলেন, আমাদের এখানে ৭৪ জাতের আমের চাষ সফল হয়েছে। এরমধ্যে বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি, বিশ্বের সবচেয়ে সুমিষ্ট আম ন্যামডকমাই গত দু বছর ধরে জেলায় ভালো ফলন দিচ্ছে। সরকারি মূল্যে যে কোন কৃষক এখান থেকে উচ্চ ফলনশীল আমের চারা কিনতে পারছেন।

উল্লেখ্য, বরিশাল বিভাগের ৬ জেলায় বর্তমানে প্রতি বছর ৩ হাজার ২৩৩ হেক্টর জমিতে আমের চাষ হচ্ছে, যার গড় উৎপাদন বছরে ৫২ হাজার ৭৩০ মেট্রিক টন।

বরিশাল গাছ জাত আম

সংশ্লিষ্ট সংবাদ: বরিশাল

৭ ঘন্টা আগে
২৪ ঘণ্টায় বরিশালে হামে দুই শিশুর মৃত্যু
২৩ আগস্ট ২০২৬
প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী
১৯ আগস্ট ২০২৬
উদ্বোধনের দুই মাসেই উঠছে সড়কের কার্পেটিং
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো বিএসএফ
  2. জানাজা শেষে সুরতহাল করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, বরখাস্ত
  3. বাড়িতে ঢুকে কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন, বাবা-মাকেও কোপায় যুবক
  4. বৃষ্টিতে সকাল শুরু, সারাদিন কেমন যাবে ?
  5. সায়েদাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ
  6. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x