Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:২৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১৫:২৯, ১৯ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:২৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১৫:২৯, ১৯ জুন ২০২৬
আরও খবর
জনস্বাস্থ্য সুরক্ষায় নকল-ভেজাল ওষুধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ : ডিজি
আমের বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
ঘুঘু পাখির ছানা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম রাজশাহী : ভূমিমন্ত্রী

রাজশাহীর সিল্ক পণ্য গ্রাহক পর্যায়ে দ্রুত ও নিরাপদে পৌঁছে দেবে ডাক বিভাগ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:২৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১৫:২৯, ১৯ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:২৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১৫:২৯, ১৯ জুন ২০২৬

দেশের ঐতিহ্যবাহী রেশম পণ্য গ্রাহকদের কাছে দ্রুত, নিরাপদ ও দক্ষতার সঙ্গে পৌঁছে দিতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রেশম শিল্প মালিক সমিতি ও বাংলাদেশ ডাক বিভাগ।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় রেশম শিল্পের উৎপাদন, বিপণন ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ডাক বিভাগের আধুনিক সেবাকে কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের বিভিন্ন প্রান্তসহ আন্তর্জাতিক বাজারে সিল্ক পণ্য সহজে পৌঁছে দিতে ডাক বিভাগের নেটওয়ার্ককে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, এই উদ্যোগের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে এবং রেশম শিল্পের বাজার সম্প্রসারণের পাশাপাশি প্রান্তিক উদ্যোক্তারা সরাসরি উপকৃত হবেন।

সভায় পার্সেল বুকিংয়ের জন্য রাজশাহী জিপিও এবং গুরুত্বপূর্ণ ডাকঘরগুলোতে বিশেষ বুথ স্থাপন, ডিজিটাল ট্র্যাকিং সুবিধাসহ ডাক সেবার মাধ্যমে দ্রুত অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিতকরণ এবং রেশম পণ্যের জন্য মানসম্মত প্যাকেজিং সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া প্রবাসী এবং বিদেশি ক্রেতাদের কাছে রেশম পণ্য সহজে পৌঁছানোর সুবিধার্থে শুল্ক-সংক্রান্ত জটিলতা কমানোর ওপরও জোর দেন অংশগ্রহণকারীরা।

তৌফিক আল মাহমুদ বলেন, রেশম শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য একটি আধুনিক ও সহজলভ্য সরবরাহ ব্যবস্থা অত্যন্ত জরুরি।

তিনি আশা প্রকাশ করেন , ডাক ও ই-কমার্স সংক্রান্ত এই সহযোগিতা রেশম পণ্যের বিপণনে নতুন সুযোগের সৃষ্টি করবে।

সভায় ডাক বিভাগ, রেশম শিল্প মালিক সমিতি এবং শীর্ষস্থানীয় রেশম শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এ খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ডাক বিভাগ রাজশাহী
সর্বাধিক পঠিত
  1. গাইবান্ধায় নিখোঁজের দুদিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার
  2. দুপক্ষের সংঘর্ষে নিহত ১, তিন বাড়িতে অগ্নিসংযোগ
  3. চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, ৩ নার্সিং শিক্ষার্থী গ্রেপ্তার
  4. আগামী ৫ দিনের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  5. একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  6. ৮ অঞ্চলে সকালের মধ্যে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x