Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৩:৫০, ২২ জুন ২০২৬
আপডেট: ১৩:৫৫, ২২ জুন ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৩:৫০, ২২ জুন ২০২৬
আপডেট: ১৩:৫৫, ২২ জুন ২০২৬
আরও খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক, ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
রাস্তা বন্ধ, পুকুর সাঁতরে চলাচল করে শিক্ষক পরিবার
শিক্ষার্থীদের ওপর হামলা : জাবিতে এক শিক্ষকের অবসর, ১০ জনের পদাবনতি
এক লাখ ৭৫ হাজার শিক্ষককে ট্যাব বিতরণের পরিকল্পনা
আধুনিক ড্রাগ ডেলিভারি সিস্টেম উদ্ভাবন করে জাপানি অ্যাওয়ার্ড পেলেন কুবি শিক্ষক

নিজস্ব ক্যাম্পাস ও পর্যাপ্ত শিক্ষক নেই, নানান সংকটে নওগাঁ মেডিকেল কলেজ

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৩:৫০, ২২ জুন ২০২৬
আপডেট: ১৩:৫৫, ২২ জুন ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৩:৫০, ২২ জুন ২০২৬
আপডেট: ১৩:৫৫, ২২ জুন ২০২৬

শুরু থেকেই নিজস্ব ক্যাম্পাস ছাড়াই চলছে নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম। প্রায় আট বছর ধরে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের একটি অংশে পরিচালিত হচ্ছে পাঠদান, প্রশাসনিক কার্যক্রম ও ব্যবহারিক শিক্ষা। এ সময়ে শিক্ষার্থী সংখ্যা বাড়লেও বাড়েনি অবকাঠামো কিংবা প্রয়োজনীয় জনবল। ফলে শ্রেণিকক্ষের সংকট, শিক্ষক স্বল্পতা, আবাসন সমস্যা ও সীমিত সুযোগ সুবিধার মধ্যেই চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা করছেন শত শত শিক্ষার্থী।

কলেজ সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে নওগাঁ জেনারেল হাসপাতালের সঙ্গে সংযুক্ত হয়ে একাডেমিক কার্যক্রম শুরু করে নওগাঁ মেডিকেল কলেজ। কলেজটি থেকে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা ইতোমধ্যে এমবিবিএস সম্পন্ন করে ইন্টার্নশিপ শেষ করেছেন। দ্বিতীয় ব্যাচের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বর্তমানে একই হাসপাতালে ইন্টার্নশিপ করছেন। এ ছাড়া তৃতীয় থেকে অষ্টম ব্যাচ পর্যন্ত মোট ৩৪৮ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের মধ্যে ২১০ জনই ছাত্রী।

প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও কিউরেটর মিলিয়ে মোট ৯০টি পদের অনুমোদন রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র ৪৫ জন। এর মধ্যে একজন অধ্যক্ষ, তিনজন অধ্যাপক, নয়জন সহযোগী অধ্যাপক, ছয়জন সহকারী অধ্যাপক, ২৪ জন প্রভাষক ও দুজন কিউরেটর রয়েছেন। তবে কিউরেটরদের একজন বর্তমানে প্রেষণে রাজশাহী মেডিকেল কলেজে কর্মরত আছেন।

তীব্র এ শিক্ষক সংকটের প্রভাব পড়ছে পাঠদানেও। বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে কর্মরত শিক্ষকদের। অনেক ক্ষেত্রে একই শিক্ষককে একাধিক ব্যাচ ও বিভাগের ক্লাস নিতে হচ্ছে। এতে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক তদারকি এবং গবেষণামূলক কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে কলেজটিতে এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি, মেডিসিন, সার্জারি, গাইনি ও কমিউনিটি মেডিসিনসহ ১১টি বিভাগ চালু রয়েছে। কিন্তু এতগুলো বিভাগের শত শত শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র তিনটি শ্রেণিকক্ষ। পৃথক পরীক্ষার হল না থাকায় পরীক্ষার সময় শ্রেণিকক্ষগুলোই ব্যবহার করতে হয়। ফলে পরীক্ষা চলাকালে নিয়মিত পাঠদান বন্ধ রাখতে হয়, যা নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।

শুধু শ্রেণিকক্ষ নয়, শিক্ষক ও চিকিৎসকদের জন্যও পর্যাপ্ত কর্মপরিবেশ নেই। বিভাগীয় প্রধান ও কনসালটেন্টদের বসার জন্য প্রয়োজনীয় কক্ষের অভাব রয়েছে। একই ভবনের সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম, ক্লাস, বিভাগীয় অফিস এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

শিক্ষার্থীদের আবাসন সমস্যাও প্রকট। আবাসিক সুবিধার অভাব শিক্ষার্থীদের হাসপাতালভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমেও প্রভাব ফেলছে বলে অভিযোগ রয়েছে।

নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থী আনিসুর রহমান বলেন, একজন দক্ষ চিকিৎসক হওয়ার ক্ষেত্রে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থাকা জরুরি। সেই অভিজ্ঞতা অর্জনের জন্য প্রয়োজন ছিল নিজস্ব ওটি কমপ্লেক্স। নিজস্ব ক্যাম্পাস না থাকায় এটি আমাদের নেই। জেনারেল হাসপাতালে আইসিইউ নেই। তাই সব মিলিয়ে তাত্ত্বিক বিষয়ে এগিয়ে থাকলেও ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সে আমাদের কিছুটা ঘাটতি থাকছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, একজন মেডিকেল শিক্ষার্থীর জন্য ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সই সবচেয়ে বড় সম্পদ। কিন্তু নওগাঁ মেডিকেল কলেজে আমরা সেই অভিজ্ঞতার ক্ষেত্রে বড় ধরনের সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছি। অনেক জটিল রোগী ও উন্নত চিকিৎসা প্রয়োজন এমন কেস রাজশাহীসহ অন্য মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফলে গুরুত্বপূর্ণ অনেক রোগ ও চিকিৎসা পদ্ধতি সরাসরি দেখার সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এমবিবিএস শেষ করার পর একজন চিকিৎসকের যে আত্মবিশ্বাস থাকা দরকার সেটি গড়ে তোলার কাঙ্ক্ষিত পরিবেশ এখানে নেই।

২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্ল্যাহ আল হামজা বলেন, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজগুলোর হোস্টেলে রিডিং রুম, ক্যান্টিন, জিমনেসিয়াম, খেলার মাঠ থেকে শুরু করে অনেক সুযোগ সুবিধা থাকে। যা মেডিকেল শিক্ষার্থীদের জন্য অতি প্রয়োজনীয়। এসবের কিছুই আমরা পাচ্ছি না। জেনারেল হাসপাতাল থেকে দেড় কিলোমিটার দূরে প্রায় পরিত্যক্ত একটি ভবন ভাড়া নিয়ে আমাদের অস্থায়ী হোস্টেলে রাখা হয়েছে। সেখান থেকে খেলাধুলা করতে চাইলেও আমাদের পার্শ্ববর্তী স্কুল-কলেজ গুলোর মাঠে যেতে হয়। বিনোদনের ন্যূনতম সুযোগ সুবিধাও আমরা পাই না। পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার কথা ভাবলেই আমাদের মাঝে হতাশা কাজ করে।

নওগাঁ সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী বলেন, নওগাঁসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের চিকিৎসাসেবায় দক্ষ চিকিৎসক তৈরির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে নওগাঁ মেডিকেল কলেজের সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষক নিয়োগ ও নিজস্ব ক্যাম্পাস নির্মাণে দীর্ঘসূত্রতার কারণে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। দ্রুত নিজস্ব ক্যাম্পাস নির্মাণ, শূন্য পদে শিক্ষক নিয়োগ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও আবাসিক সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত হবে এবং প্রতিষ্ঠানটি একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন বলেন, নিজস্ব ক্যাম্পাস না থাকায় আমাদের সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে অবকাঠামোগত সীমাবদ্ধতা। যে ভবনে কার্যক্রম চলছে সেটি একটি মেডিকেল কলেজের জন্য যথেষ্ট নয়। পরীক্ষা নেওয়ার সময় ক্লাস বন্ধ রাখতে হয়। শিক্ষক ও কনসালটেন্টদের বসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। সব শিক্ষার্থীর জন্য আবাসিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ছাত্রীদের একটি অংশকে নিরাপত্তার শঙ্কা নিয়েই বাইরে থাকতে হচ্ছে। প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোর জন্য আমরা বারবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।

নওগাঁ মেডিকেল কলেজ মেডিকেল ক্যাম্পাস শিক্ষক
সর্বাধিক পঠিত
  1. রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন আরও দুই মন্ত্রী
  2. ফরিদপুরে ডিবির ওসি আলমগীর প্রত্যাহার
  3. যে কারণে পদত্যাগ করলেন ১৮ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল
  4. রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
  5. রাতের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. ১৮ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x