Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)
১৭:৫০, ২৩ জুন ২০২৬
আপডেট: ১৭:৫৪, ২৩ জুন ২০২৬
এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)
১৭:৫০, ২৩ জুন ২০২৬
আপডেট: ১৭:৫৪, ২৩ জুন ২০২৬
আরও খবর
হবিগঞ্জে ব্র্যাকের তরুণ উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা
বাংলাদেশে নতুন শহর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চায় দক্ষিণ কোরিয়া
নারীদের পিছিয়ে রেখে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয় : ডিসি ফরিদা
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ : ভারপ্রাপ্ত স্পিকার

কলমাকান্দার টেকসই উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)
১৭:৫০, ২৩ জুন ২০২৬
আপডেট: ১৭:৫৪, ২৩ জুন ২০২৬
এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)
১৭:৫০, ২৩ জুন ২০২৬
আপডেট: ১৭:৫৪, ২৩ জুন ২০২৬
নেত্রকোনার কলমাকান্দার সার্বিক ও টেকসই উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : এনটিভি

দল-মত ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে নেত্রকোনার কলমাকান্দার সার্বিক ও টেকসই উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডেপুটি স্পিকার বলেন, উন্নয়নের প্রশ্নে কোনো রাজনীতি চলবে না। কলমাকান্দার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

কলমাকান্দা বাজারের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ এবং উপজেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন বেগবান করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারের উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কলমাকান্দার উন্নয়নে তার মহাপরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, কলমাকান্দাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। এলাকার তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য দ্রুত একটি আধুনিক স্টেডিয়াম এবং দক্ষ জনশক্তি গড়তে একটি কারিগরি কলেজ (টেকনিক্যাল কলেজ) নির্মাণ করা হবে।

ডেপুটি স্পিকার ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের উদ্দেশে বলেন, টেকসই রাস্তাঘাট ও সরকারি স্থাপনা নিশ্চিত করতে নির্মাণকাজের গুণগত মানের ক্ষেত্রে বিন্দুমাত্র আপস করা হবে না। কোনো ধরনের অনিয়ম বা কাজের নিম্নমান সহ্য করা হবে না। দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার সঙ্গে নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য তিনি স্থানীয় প্রশাসনকে নিয়মিত তদারকি করার নির্দেশ দেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, কলমাকান্দা বাজারের যানজট নিরসন ও বাইপাস সড়ক নির্মাণ এখন সময়ের দাবি। প্রশাসনের পক্ষ থেকে এই উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ পেশাদারত্ব নিশ্চিত করা হবে। কাজের গুণগত মান বজায় রাখতে কোনো ছাড় দেওয়া হবে না।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা এলাকার উন্নয়নে ডেপুটি স্পিকার ও জেলা প্রশাসনের এই যৌথ ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উন্নয়ন
১৯ এপ্রিল ২০২৬
উন্নয়ন কাজে ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পিকার
১৮ এপ্রিল ২০২৬
ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ ও পেজ, সতর্ক থাকার আহ্বান
১৩ এপ্রিল ২০২৬
সংসদ গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি : ডেপুটি স্পিকার
১২ মার্চ ২০২৬
ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিস্টার কায়সার কামাল
২৮ জুন ২০২৪
ডেপুটি স্পিকার অসুস্থ, হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতালে
১৮ ফেব্রুয়ারি ২০২৪
ভাষার চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে : ডেপুটি স্পিকার
০৫ জানুয়ারি ২০২৪
অগ্নিসন্ত্রাস রুখতে ৭ জানুয়ারি রায় দিন : ডেপুটি স্পিকার
১৮ অক্টোবর ২০২৩
বঙ্গবন্ধু ও শেখ রাসেলের হত্যাকারীরা জাতির শত্রু : ডেপুটি স্পিকার
১২ অক্টোবর ২০২৩
মাদকাসক্ত ব্যক্তি যেন মন্দিরে নিরাপত্তার দায়িত্ব না পায় : ডেপুটি স্পিকার
২২ সেপ্টেম্বর ২০২৩
শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ ক্ষুধা-দারিদ্র্যমুক্তির মহাসড়কে : ডেপুটি স্পিকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু
  2. পুকুরে গোসলে নেমে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু
  3. হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
  4. বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সংসদের বিশেষ অধিবেশন আহ্বান বিরোধীদলীয় নেতার
  5. চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী
  6. এলেক্স ইমন হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x