Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • শোক
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০০, ২৭ জুন ২০২৬
আপডেট: ১৭:০২, ২৭ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০০, ২৭ জুন ২০২৬
আপডেট: ১৭:০২, ২৭ জুন ২০২৬
আরও খবর
দৌলতপুরে বিনামূল্যে চক্ষু সেবা পেল তিন হাজার নারী-পুরুষ
পাইকগাছায় দুই হাজারের বেশি রোগী পেল চক্ষুসেবা
যশোরে বিনামূল্যে চশমা-ওষুধ বিতরণ
নরসিংদীতে সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চক্ষুসেবা
বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল সোনারগাঁওয়ের দুই হাজার গরিব মানুষ

প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন আর নেই

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০০, ২৭ জুন ২০২৬
আপডেট: ১৭:০২, ২৭ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:০০, ২৭ জুন ২০২৬
আপডেট: ১৭:০২, ২৭ জুন ২০২৬
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উপদেষ্টা ও প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন। ফাইল ছবি

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের (সিইআইটিসি) উপদেষ্টা এবং সাবেক ম্যানেজিং ট্রাস্টি ও দেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন আর নেই। আজ শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডা. রবিউল হোসেনের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই পুত্র—ডা. রাজীব হোসেন ও রিয়াজ হোসেন, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ এশা চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে অধ্যাপক ডা. রবিউল হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। রোববার সকাল ৯টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা ও মীরসরাইয়ের কাঠাছড়ায় বাদ জোহর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মীরসরাইয়ের সমাজসেবক ডা. আহমেদুর রহমান ও ওয়াহিদুন্নেসার একমাত্র সন্তান অধ্যাপক ডা. রবিউল হোসেন দেশের চক্ষু চিকিৎসা ব্যবস্থার অন্যতম পথিকৃৎ ছিলেন। ১৯৭৩ সালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশব্যাপী ভ্রাম্যমাণ চক্ষু শিবির পরিচালনা করেন। তার উদ্যোগে প্রায় ১০ লাখ মানুষের চোখের অপারেশন ও প্রায় আট লাখ শিক্ষার্থীর দৃষ্টিশক্তি পরীক্ষা করা হয়।

১৯৮৩ সালে চট্টগ্রামের পাহাড়তলীতে রবিউল হোসেন ১৩০ শয্যাবিশিষ্ট আধুনিক চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম আধুনিক চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি প্রতিষ্ঠায়ও অধ্যাপক রবিউল হোসেন মুখ্য ভূমিকা পালন করেন।

এ ছাড়া ডা. রবিউল হোসেনের উদ্যোগে চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি কোর্স চালু হয় এবং বিশ্বমানের ৩৫০ শয্যার ইম্পেরিয়াল হাসপাতাল ও নার্সিং ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠিত হয়। ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত হয় ডা. রবিউল হোসেনের আত্মজীবনী ‘প্লেজার অ্যান্ড পেইন’।

কর্মজীবনে অধ্যাপক ডা. রবিউল হোসেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য সম্মাননা অর্জন করেন। এর মধ্যে রয়েছে ফেডারেল রিপাবলিক অব জার্মানির ‘দ্য অর্ডার অব মেরিট’, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের ‘লাইফ লং সার্ভিস অ্যাওয়ার্ড’, এশিয়া প্যাসিফিক একাডেমি অব অফথালমোলজির ‘ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ড’ ও স্বর্ণপদক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, অনারারি ডক্টরেট ও দ্য ডেইলি স্টার অ্যাওয়ার্ডসহ বহু দেশি-বিদেশি সম্মাননা।

চক্ষু চিকিৎসা ও জনস্বাস্থ্য উন্নয়নে তার অসামান্য অবদান দেশের চিকিৎসা অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

চক্ষু চক্ষু বিশেষজ্ঞ

সংশ্লিষ্ট সংবাদ: চক্ষু

২০ নভেম্বর ২০২১
বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল সোনারগাঁওয়ের দুই হাজার গরিব মানুষ
সর্বাধিক পঠিত
  1. রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানি ও ভিডিও ধারণ, ব্যবস্থাপকসহ গ্রেপ্তার ২
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস যেসব অঞ্চলে
  3. ‘গাবতলী বাস টার্মিনালে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে’
  4. পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, আটক স্ত্রী
  5. স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
  6. দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x