Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এন.এইচ শাওন, চট্টগ্রাম মহানগর ও জেলা (মীরসরাই-সীতাকুণ্ড)
০৩:৩০, ২৯ জুন ২০২৬
আপডেট: ০৩:৩০, ২৯ জুন ২০২৬
এন.এইচ শাওন, চট্টগ্রাম মহানগর ও জেলা (মীরসরাই-সীতাকুণ্ড)
০৩:৩০, ২৯ জুন ২০২৬
আপডেট: ০৩:৩০, ২৯ জুন ২০২৬
আরও খবর
কানাডার জাল ভিসা প্রস্তুতকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
এসিল্যান্ডের ওপর হামলার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মিষ্টি সুবাসকে
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে গ্রেপ্তারের আবেদন
রাজধানীতে দোকান থেকে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৪

ইসলামী ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির মূল হোতা গ্রেপ্তার

এন.এইচ শাওন, চট্টগ্রাম মহানগর ও জেলা (মীরসরাই-সীতাকুণ্ড)
০৩:৩০, ২৯ জুন ২০২৬
আপডেট: ০৩:৩০, ২৯ জুন ২০২৬
এন.এইচ শাওন, চট্টগ্রাম মহানগর ও জেলা (মীরসরাই-সীতাকুণ্ড)
০৩:৩০, ২৯ জুন ২০২৬
আপডেট: ০৩:৩০, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ইসলামী ব্যাংক পিএলসি শাখার এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) সীতাকুণ্ড মডেল থানা পুলিশ দেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরে বিশেষ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা নিরাপত্তাকর্মী আইয়ুব আলীকে (৫৬) গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার আইয়ুব আলীর কাছ থেকে চুরি হয়ে যাওয়া ১৭ লাখ টাকার মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, গত ২৪ জুন দুপুরে ব্যাংকের কর্মকর্তারা যখন দুপুরের খাবারের বিরতিতে ক্যাম্পাসের ক্যান্টিনে গিয়েছিলেন, তখন নিয়ম অনুযায়ী বুথটি তালাবদ্ধ করে যান। পরবর্তীতে বিরতি শেষে কর্মকর্তারা বুথে ফিরে এসে ক্যাশ (নগদ টাকা) গণনার সময় দেখতে পান, এক হাজার টাকার ১৭টি বান্ডেল অর্থাৎ মোট ১৭ লাখ টাকা গায়েব হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ সীতাকুণ্ড মডেল থানা পুলিশকে অবহিত করে।

অভিযোগ পাওয়ার পর পুলিশ বুথের সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। ফুটেজে দেখা যায়, ওই বুথেই কর্মরত নিরাপত্তাকর্মী আইয়ুব আলী কর্মকর্তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি নকল চাবি ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে বুথের ভেতরে প্রবেশ করেন। এরপর তিনি ক্যাশ ড্রয়ার খুলে টাকার বান্ডেলগুলো একটি ব্যাগে ভরে দ্রুত বুথ ত্যাগ করেন এবং ক্যাম্পাস এলাকা ছেড়ে সম্পূর্ণ আত্মগোপনে চলে যান।

ঘটনার পর সীতাকুণ্ড মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আইয়ুব আলীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। সেই সূত্র ধরে রংপুর জেলায় ঝটিকা অভিযান চালিয়ে রোববার তাকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চুরি হওয়া ১৭ লাখ টাকার মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা আমরা উদ্ধার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী স্বীকার করেছেন, চুরি করা টাকার বাকি অংশ তিনি আত্মগোপনে থাকা অবস্থায় নিজের বিভিন্ন কেনাকাটায় ব্যয় করেছেন। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। এই চুরির চক্রে ব্যাংকের বা বাইরের অন্য কেউ জড়িত ছিল কি না, তা আরও গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

গ্রেপ্তার ব্যাংক ইসলামী ব্যাংক

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

২৮ জুন ২০২৬
কানাডার জাল ভিসা প্রস্তুতকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
২৮ জুন ২০২৬
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে গ্রেপ্তারের আবেদন
২৮ জুন ২০২৬
রাজধানীতে দোকান থেকে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৪
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরুর পরিকল্পনা জুলাই থেকে : শিক্ষামন্ত্রী
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. নিখোঁজ সোহাগের সন্ধান চায় পরিবার
  4. আলোচিত আর্জেন্টিনা সমর্থক আজাদ মেম্বার যে কারণে কারাগারে
  5. থানচির ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  6. আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মিষ্টি সুবাসকে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x