Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২১:২৫, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১০:১১, ১২ জুলাই ২০২৬
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২১:২৫, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১০:১১, ১২ জুলাই ২০২৬
আরও খবর
ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারে : নাহিদ ইসলাম
ফিরে দেখা ২৫ জুলাই ২০২৪: দেশজুড়ে গণগ্রেপ্তার, হাসিনার মায়াকান্না,  জাতিসংঘের উদ্বেগ
জাতির ওপর থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে : জামায়াত আমির
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলনে যা জানালেন স্পিকার
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

ঢাকার সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী ওয়াশিংটন : মার্কিন রাষ্ট্রদূত

মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২১:২৫, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১০:১১, ১২ জুলাই ২০২৬
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২১:২৫, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১০:১১, ১২ জুলাই ২০২৬

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেছেন, ঢাকার সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী ওয়াশিংটন। আজ শনিবার (৪ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন লক্ষ্য নিয়ে বাণিজ্য, নিরাপত্তা, জ্বালানি, স্বাস্থ্য ও বিমান চলাচল খাতে দুই দেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করছে। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনকে এই উৎসবের একটি উপযুক্ত ভেন্যু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি যে গণতান্ত্রিক প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে, বাংলাদেশ তা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। দেশের বর্তমান গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ২৫০ বছর ধরে গণতন্ত্রের যে অর্থ এবং তাৎপর্য, তা উদযাপনের জন্য এর চেয়ে ভালো স্থান ও মুহূর্ত আর হতে পারে না।

১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরের কথা স্মরণ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতা, সমতা এবং সুখের অন্বেষণের মতো মৌলিক নীতিগুলো বিশ্বজুড়ে গণতান্ত্রিক আন্দোলনকে অনুপ্রাণিত করেছে এবং এটি বাংলাদেশেও একইভাবে অনুরণিত হচ্ছে। সম্প্রতি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও যৌথ সমৃদ্ধির নতুন সুযোগ তৈরি করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য উদ্ধৃত করে ক্রিস্টেনসেন বলেন, ‘আমেরিকা ফার্স্ট মানে আমেরিকা একা নয়’। ওয়াশিংটন এমন অংশীদারত্বকে মূল্যায়ন করে যারা নিজেদের জনগণের স্বার্থে কাজ করে এবং বাংলাদেশ তেমনই একটি অংশীদার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে চায়। এ সময় তিনি জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা’ গঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং জাতীয় সংসদ ভবনের আধুনিক স্থাপত্য ঐতিহ্যে মার্কিন স্থপতি লুই আই কানের ঐতিহাসিক অবদানকে স্বীকৃতি দিতে ‘অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’-এর অধীনে একটি নতুন প্রকল্প চালুর ঘোষণা দেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংসদের স্পিকারের অনুমোদন ও সংসদীয় নেতৃত্বের সম্মতিতে গঠিত ১০ সদস্যের সংসদীয় ককাসের আনুষ্ঠানিক ঘোষণা দেন ককাসের কো-চেয়ারম্যান ড. মো. মাহবুবুর রহমান, যার নেতৃত্ব দিচ্ছেন ড. মো. ওসমান ফারুক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ আয়োজনটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ, শান্তি ও সমৃদ্ধির ওপর ভিত্তি করে গড়ে ওঠা দীর্ঘস্থায়ী বন্ধুত্বেরই প্রতিফলন। তিনি বলেন, মার্কিন স্থপতি লুই আই কানের নকশা করা এই জাতীয় সংসদ ভবন যেমন দুই দেশের গভীর ঐতিহাসিক সংযোগের প্রতীক, তেমনি আমেরিকার স্থাপত্য ঐতিহ্যে বাংলাদেশি-আমেরিকান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খানের অবদানও অনস্বীকার্য।

১৯৭১ সালে জর্জ হ্যারিসনের ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর কথা স্মরণ করে জাতীয় সংসদের স্পিকার বলেন, সংগীত দীর্ঘকাল ধরে দুই দেশের মধ্যে একটি অনন্য সেতু হিসেবে কাজ করেছে। বাংলাদেশ জাতীয় সংসদ এবং মার্কিন কংগ্রেসের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আগামী দিনে গণতান্ত্রিক চর্চা ও সংসদীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, জাতীয় সংসদে এই ফ্রিডম ২৫০ উদযাপন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার জোরালো গণতান্ত্রিক বন্ধনের প্রতীক। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে আমেরিকার ধারাবাহিক সমর্থন প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৫০তম স্বাধীনতা বার্ষিকীর শুভেচ্ছা জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সংসদীয় ককাস গঠনকে স্বাগত জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। আমাদের স্বাধীনতা যুদ্ধের তাদের অবদান রয়েছে। এছাড়া রোহিঙ্গা সমস্যা ও শরণার্থীদের মানবিক সহায়তা প্রদান এবং কোভিড-১৯ মহামারির সংকটকালীন সময়ে আমেরিকার সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে আগামী দিনেও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত হবে এবং এর মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠানে মার্কিন সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ডের একটি বিশেষ সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। ঐতিহ্যবাহী মার্কিন ও বাংলাদেশি গানের সুর একই মঞ্চে একইসঙ্গে পরিবেশন করে দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন তুলে ধরা হয়। বর্ণিল ও মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সংসদ সদস্যবৃন্দ, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: মার্কিন রাষ্ট্রদূত

১৯ জুলাই ২০২৬
সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িবহরে হামলা : সাক্ষ্য দিলেন আরও দুইজন
০২ জুলাই ২০২৬
সংগীতে সেতুবন্ধন দ্বিপক্ষীয় অংশীদারত্বের মূল ভিত্তি : মার্কিন রাষ্ট্রদূত
২৩ এপ্রিল ২০২৬
ঢাকার সঙ্গে সম্পর্ককে আরও উচ্চপর্যায়ে নিতে কাজ করছে যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
  2. দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টির আভাস, ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
  3. ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা
  4. প্রকৃত ধর্মবিশ্বাসীরা অন্যের ধর্মবিশ্বাসকে অসম্মান করেন না : তথ্যমন্ত্রী
  5. জুমার নামাজে জামায়াত এমপির ইমামতির চেষ্টা, বিএনপি-জামায়াত-এনসিপি কর্মীদের হাতাহাতি
  6. গাইবান্ধায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x