গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। ফাইল ছবি
গণঅধিকার পরিষদ (জিওপি) এর মুখপাত্র হলেন আবু হানিফ। আবু হানিফ দলটির নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য ছিলেন। এছাড়াও তিনি গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
গতকাল শনিবার (৪ জুলাই) দলটির দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভাপতি মো. নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

নিজস্ব প্রতিবেদক