বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তান (৫০) ও ছেলে ফরহাদ শাহ (৩০)।
পুলিশ জানায়, অনন্তপুর গ্রামের নুরুল আমিনের বাড়িতে একটি মুদি দোকান রয়েছে। সেই দোকানঘর আজ দুপুরে মেরামত করছিলেন তিনি ও তার ছেলে ফরহাদ শাহ। এ সময় টিনের দোকান ঘরের টিন পাশে থাকা বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে যায়। এ সময় নুরুল আমিন ও তার ছেলে ফরহাদ শাহ বিদ্যুতায়িত হন। এ সময় স্থানীয়দের চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে গিয়ে মাও বিদ্যুতায়িত হন এবং তিনজনই গুরুতর আহত হন। পরে সেখানে থাকা স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, দোকানঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ