Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৫:০৫, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ১৫:০৭, ০৮ জুলাই ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৫:০৫, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ১৫:০৭, ০৮ জুলাই ২০২৬
আরও খবর
আওয়ামী লীগের ফেরার বাতাস শুধু সোশ্যাল মিডিয়াতে : সারজিস আলম
কসবায় নায়েব আলী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া ২৪ হাজার কেজি অবৈধ সারসহ ট্রাক আটক
রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল নিষিদ্ধ রিং জাল পুড়িয়ে ধ্বংস

ঢাকা-সিলেট মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৫:০৫, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ১৫:০৭, ০৮ জুলাই ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৫:০৫, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ১৫:০৭, ০৮ জুলাই ২০২৬
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজ, মহাসড়কের বড় বড় গর্ত, দুর্ঘটনা ও বিকল পণ্যবাহী যানবাহনের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ যানজট আজ বুধবার পর্যন্ত অব্যাহত থাকায় প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী, পরিবহণ শ্রমিক ও সাধারণ মানুষ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভারি বৃষ্টির মধ্যে সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় একটি পণ্যবাহী লরি ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রায় এক ঘণ্টা পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলেও এর আগেই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরপর রাতভর বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে। 

আজ বুধবার সকাল ৬টার দিকে শাহবাজপুর সেতু ও ইসলামাবাদ এলাকায় আরও দুটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়লে পরিস্থিতির আরও অবনতি ঘটে। সকাল থেকেই সড়কের শান্তিনগর, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া, শাহবাজপুর হয়ে বিজয়নগরের বুধন্তী পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকায় যানবাহনের সারি ছড়িয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, বিশ্বরোড গোলচত্বরে চারটি দিকের মধ্যে ঢাকা থেকে সিলেটমুখী মাত্র একটি লেন চালু রয়েছে। সিলেট থেকে ঢাকা ও কুমিল্লামুখী দুটি লেন বন্ধ রেখে উন্নয়নকাজ চলায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। কুমিল্লামুখী লেনে বৃষ্টির পানিতে গর্ত ডুবে থাকায় কিছুক্ষণ পরপর ভারী যানবাহন আটকে পড়ছে। ফলে যানজট ছড়িয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া সদরগামী সুহিলপুর এলাকাতেও। 

সিলেট থেকে নেত্রকোনাগামী ট্রাকচালক নয়ন খান বলেন, বুধন্তী থেকে কুট্টাপাড়া পর্যন্ত আসতে আমার আড়াই ঘণ্টা লেগেছে। অথচ স্বাভাবিক সময়ে এ পথ ১৫ থেকে ২০ মিনিটেই অতিক্রম করা যায়।

সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, বিশ্বরোড মোড়ের দক্ষিণ পাশে সড়কের গর্তে পণ্যবাহী যানবাহন বারবার আটকে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া বৈশামুড়া এলাকায় দুর্ঘটনাকবলিত প্রায় ৫০ টন ওজনের লরিটি সরাতে সময় লাগায় পরিস্থিতির অবনতি হয়। তিনি বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে যানজট

সংশ্লিষ্ট সংবাদ: ব্রাহ্মণবাড়িয়া

২৮ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া ২৪ হাজার কেজি অবৈধ সারসহ ট্রাক আটক
২০ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল নিষিদ্ধ রিং জাল পুড়িয়ে ধ্বংস
২০ আগস্ট ২০২৬
মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নবম পে-স্কেল কার্যকর কবে, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
  2. সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বিরুদ্ধে দুদকে অভিযোগ
  3. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের ৬ অঞ্চলে
  4. আইফোন কিনতে সন্তান বিক্রি : উদ্ধার শিশু স্বজনদের কাছে হস্তান্তর, মুচলেকায় মুক্ত বাবা
  5. গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাবি সিন্ডিকেট
  6. পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x