Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:১৫, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১৫, ০৮ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:১৫, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১৫, ০৮ জুলাই ২০২৬
আরও খবর
গোরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
একসঙ্গে কাজ করলে বাস্তব সাফল্য অর্জন সম্ভব : সার্জিও গোর
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:১৫, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১৫, ০৮ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:১৫, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১৫, ০৮ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।’

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের তারকা চিহ্নিত এক প্রশ্নে জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার দেশের সকল অঞ্চলে ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিতকরণ এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার (কর্মসংস্থান কেন্দ্র) স্থাপনের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সংক্রান্ত তথ্য, দক্ষতা উন্নয়ন ও চাকরি প্রাপ্তির সুযোগ বৃদ্ধি পাবে।’

সরকারপ্রধান বলেন, ‘কর্মসংস্থান স্থাপিত হলে এর মাধ্যমে সারা দেশে বিদ্যমান অভ্যন্তরীণ শ্রমবাজার ব্যবস্থাপনা আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন হবে।’

আন্তর্জাতিক শ্রমবাজার সুসংহতকরণ, সম্প্রসারণ ও বিকল্প শ্রমবাজার অনুসন্ধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজমান থাকায় ইতোমধ্যে মালয়েশিয়ার শ্রম বাজার খোলার উদ্যোগসহ থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও জাপানে বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। থাইল্যান্ডের সঙ্গে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তির চূড়ান্ত খসড়া থাইল্যান্ড সরকারের নিকট পাঠানো হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সেদেশের চাহিদা নিরূপণপূর্বক জনশক্তি রপ্তানি বৃদ্ধির সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা পাঠানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। মালয়েশিয়া, ওমান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে বন্ধ থাকা শ্রমবাজার চালুকরণে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কাতার ও বাংলাদেশের মধ্যে গত ১৮ মে ৭তম জয়েন্ট কমিটির সভা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশ থেকে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন এবং কর্মসংস্থান সম্প্রসারণ করবে মর্মে আলোচনা হয়েছে। এ ছাড়া এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে আরও চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।’

তারেক রহমান বলেন, ‘নর্থ মেসোডোনিয়া, সার্বিয়া, মরিশাস, পর্তুগালসহ ইউরোপের যেসব দেশে দক্ষ কর্মী প্রেরণের সুযোগ রয়েছে এবং উক্ত দেশগুলোর ভিসা সেন্টার বাংলাদেশে নেই। সেসব দেশের ভিসা সেন্টার ঢাকায় স্থাপনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা চলমান রয়েছে। আশা করি এটি বাস্তবায়ন করতে পারলে বিদেশে অধিক কর্মী প্রেরণ আরও সহজতর হবে।’

যেসব দেশগুলোতে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ রয়েছে, সেসব দেশের শ্রমবাজার পুনরায় খোলাসহ এশিয়ার অন্যান্য দেশে জনশক্তি রপ্তানি বৃদ্ধির জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী প্রেরণের লক্ষ্যে সে দেশের বিভিন্ন স্থানীয় সরকারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর কার্যক্রম চলমান আছে। ইতোমধ্যে বোয়েসেলের (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড) মাধ্যমে মৌসুমি কর্মী প্রেরণ শুরু হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘জাপানে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সঠিক সমন্বয়ের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জাপান সেল গঠন করা হয়েছে। এ সেলের সঙ্গে জাপানে কর্মী প্রেরণকারী ৯৬টি সেন্ডিং অর্গানাইজেশন, ২০০টির বেশি বেসরকারি জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ও ৬০টি টিটিসিকে একক কাঠামোয় আনা হয়েছে।’

বিএমইটির আওতায় চাহিদা ভিত্তিক বিভিন্ন ধরনের ভাষা কোর্স চালু ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। বর্তমানে ৬০টি টিটিসিতে জাপানিজ, ইংরেজি, চায়নিজ এবং কোরিয়ান ভাষা কোর্স পরিচালনা করা হচ্ছে।

এসব প্রতিষ্ঠানে ভাষা শিক্ষক নিয়োগের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কর্মসূচিতে প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী চারজন সংসদ সদস্যের তারকা চিহ্নিত প্রশ্ন এবং ৯ জন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাব দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রী

০১ আগস্ট ২০২৬
সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
০১ আগস্ট ২০২৬
একসঙ্গে কাজ করলে বাস্তব সাফল্য অর্জন সম্ভব : সার্জিও গোর
০১ আগস্ট ২০২৬
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চিকিৎসক রোকসানা হত্যা : স্বামীকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন
  2. রোববার টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  3. কালাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি ডলার-সম্পাদক পাভেল
  4. সকালের মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন
  6. বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x