Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:১৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ১৮:১৭, ১১ জুলাই ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:১৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ১৮:১৭, ১১ জুলাই ২০২৬
আরও খবর
গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ২
নেত্রকোনায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
বরিশালে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত
দুর্ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র তারই ছেলে
ওমরাহ পালনে সৌদি গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা ও দুই সন্তানের

বছরের প্রথমার্ধে ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত : যাত্রী কল্যাণ সমিতি

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:১৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ১৮:১৭, ১১ জুলাই ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:১৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ১৮:১৭, ১১ জুলাই ২০২৬
যাত্রী কল্যাণ সমিতির লোগো

চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে ৩২০টি সড়ক দুর্ঘটনায় ৩৬০ জন শিক্ষার্থী নিহত এবং ১০৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মিরসরাই ট্র্যাজেডির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, শিক্ষার্থীদের সচেতন করা গেলে নিরাপদ সড়ক নিশ্চিত করার পাশাপাশি একটি সুশৃঙ্খল জাতি গঠনও সম্ভব। কিন্তু মিরসরাই ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি না থাকায় প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে, আহত হচ্ছে এবং অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছে।

যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যানের বরাত দিয়ে মোজাম্মেল হক বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণে দেখা গেছে, ৩২০টি সড়ক দুর্ঘটনায় ৩৬০ জন শিক্ষার্থী নিহত এবং ১০৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

সংগঠনটির পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ৫৭টি সড়ক দুর্ঘটনায় ৫৭ জন শিক্ষার্থী নিহত ও ২২ জন আহত হন। ফেব্রুয়ারিতে ৩৯টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১১ জন আহত হন। মার্চে ৫৯টি দুর্ঘটনায় ৬৭ জন নিহত ও একজন আহত হন। এপ্রিলে ৫১টি দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ২৫ জন আহত হন। মে মাসে ৬১টি দুর্ঘটনায় ৭৩ জন নিহত ও ২৩ জন আহত হন। জুনে ৫৩টি দুর্ঘটনায় ৬০ জন নিহত ও ২৭ জন আহত হন।

বিবৃতিতে মোজাম্মেল হক চৌধুরী বলেন, ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কয়েকটি স্কুলের শিক্ষার্থী বহনকারী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হন। দেশের ইতিহাসে একক সড়ক দুর্ঘটনায় সর্বাধিক প্রাণহানির ওই ঘটনার পরও শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সরকার কার্যকর সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেনি। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রয়োজনীয় সচেতনতা গড়ে ওঠেনি এবং প্রতিবছরই সড়ক দুর্ঘটনায় অসংখ্য শিক্ষার্থী প্রাণ হারাচ্ছে।

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের প্রাণহানি কমাতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি পাঁচ দফা সুপারিশ তুলে ধরেছে। সেগুলো হলো—

এক. পাঠ্যবইয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক পাঠ অন্তর্ভুক্ত করা।

দুই. প্রতি মাসে অন্তত একবার শিক্ষাপ্রতিষ্ঠানের কমনরুমে সব শিক্ষার্থীকে নিয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সভার আয়োজন করা।

তিন. জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে প্রতিটি পারাপারস্থল, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং আঁকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা।

চার. জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ‘রোড সেফটি গার্ড’ নিয়োগ দিয়ে লাল পতাকার মাধ্যমে যানবাহন থামিয়ে পারাপারের ব্যবস্থা করা।

পাঁচ. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা কমিটি গঠন করা।

সড়ক দুর্ঘটনা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা

২২ ঘন্টা আগে
নেত্রকোনায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
২৩ ঘন্টা আগে
বরিশালে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত
২৪ জুলাই ২০২৬
দুর্ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র তারই ছেলে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেত্রকোনায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
  2. আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা
  3. বরিশালে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত
  4. বাউফলে জেলা কৃষক দলের বৃক্ষরোপণ
  5. ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
  6. মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা উদ্ধার ও সফলভাবে নিষ্ক্রিয়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x