Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. কবির হোসেন, রাজবাড়ী
২৩:০৫, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ২৩:০৮, ১৩ জুলাই ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
২৩:০৫, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ২৩:০৮, ১৩ জুলাই ২০২৬
আরও খবর
টানা বৃষ্টিতে দৌলতদিয়ায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার
বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল হবে : বিএসইসি চেয়ারম্যান
রাজবাড়ীতে আলোচনা সভা ও কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ময়লার ভাগাড়ে নবজাতকের মরদেহ
দৌলতদিয়া ফেরিঘাটে বসবে আধুনিক সিসিটিভি ক্যামেরা : নৌপ্রতিমন্ত্রী

ভিডিএফে অনিয়ম, রাজবাড়ীর ২ ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মো. কবির হোসেন, রাজবাড়ী
২৩:০৫, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ২৩:০৮, ১৩ জুলাই ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
২৩:০৫, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ২৩:০৮, ১৩ জুলাই ২০২৬
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান মেহেদি হাসিনা পারভীন এবং মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক। ছবি : এনটিভি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫-২৬ অর্থবছরের ভিজিডিএফ (ভিডিএফ) কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসিনা পারভীন এবং মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিডিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। বিষয়টি ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) অনুযায়ী অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারার ক্ষমতাবলে তাদের সাময়িকভাবে স্বীয় পদ থেকে বরখাস্ত করা হলো।

এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দীন বলেন, ১২ জুলাই বরখাস্তের প্রজ্ঞাপন উপজেলা প্রশাসনের হাতে পৌঁছেছে। বর্তমানে দুই ইউনিয়নেই চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী বিধিমোতাবেক ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউনিয়ন পরিষদের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম যাতে ব্যহত না হয়, সে লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ইউএনও।

চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত রাজবাড়ী

সংশ্লিষ্ট সংবাদ: চেয়ারম্যান

১৯ জুন ২০২৫
মাসরুর আরেফিন এবিবির নতুন চেয়ারম্যান নির্বাচিত
১৯ ফেব্রুয়ারি ২০২৫
পিপলস ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল  
২৮ জানুয়ারি ২০২৫
দালালের দৌরাত্ম্য রোধে চাষী থেকে সরাসরি চা কিনব : চেয়ারম্যান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে
  2. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ যানবাহন ইলেকট্রিকে রূপান্তর : সড়ক মন্ত্রী
  4. দেনমোহর আদায়ের পদ্ধতি ও নীতিমালা তৈরি নিয়ে হাইকোর্টের রুল
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধ এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x