Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:৪৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ১৫:৪৯, ১৪ জুলাই ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:৪৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ১৫:৪৯, ১৪ জুলাই ২০২৬
আরও খবর
কুমিল্লা নগরীর জলাবদ্ধতা নিরসনে ভাঙা হলো ৩ কালভার্ট
‘আবহাওয়াবিদরা বলেছিলেন বৃষ্টি হবে না, তাই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত’
পদার্থবিজ্ঞানের দুটি ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে এইচএসসি পরীক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, শিক্ষামন্ত্রীর আশ্বাস
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৪ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:৪৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ১৫:৪৯, ১৪ জুলাই ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:৪৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ১৫:৪৯, ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি : এনটিভি

বন্যা পরিস্থিতি, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন এবং শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হলে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে- দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য বিশেষ ব্যবস্থায় পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, টানা বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী চরম দুর্ভোগের মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বাধ্য হয়েছেন। অনেক এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় এবং তীব্র যানবাহন সংকটের কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছিল। এমন অমানবিক পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের প্রতি চরম অবিচার। অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেওয়া এক সাবেক শিক্ষার্থী বলেন, গতকাল পরীক্ষার্থীরা কোমরসমান নোংরা পানি পাড়ি দিয়ে পরীক্ষা দিয়েছে। তাদের সেই কষ্ট ও দুর্দশা সংশ্লিষ্ট কেউ দেখেনি। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই তিনি এখানে এসেছেন।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এক এইচএসসি পরীক্ষার্থী বলেন, বৈরী আবহাওয়ার কারণে গতকালের পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে। এই পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দুর্যোগকালীন সময়ে পরীক্ষা স্থগিত রাখতে হবে। একই সঙ্গে শিক্ষামন্ত্রীকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। সমাবেশে শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। ওই অসম্মানজনক মন্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এ সময় বেশ কিছু শিক্ষার্থী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেও স্লোগান দেন।

গতকাল সোমবার (১৩ জুলাই) টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে পরীক্ষার্থীদের কোমরসমান নোংরা পানি পাড়ি দিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা এই পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম সমন্বয়হীনতা ও তদারকির ব্যর্থতাকে দায়ী করেন।

কুমিল্লা শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থী বিক্ষোভ

সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা

২১ মিনিট আগে
কুমিল্লা নগরীর জলাবদ্ধতা নিরসনে ভাঙা হলো ৩ কালভার্ট
৭ ঘন্টা আগে
এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০
১৩ জুলাই ২০২৬
টানা ভারি বর্ষণে ভাসছে কুমিল্লা, কোমরসমান পানি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে
  2. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ যানবাহন ইলেকট্রিকে রূপান্তর : সড়ক মন্ত্রী
  4. দেনমোহর আদায়ের পদ্ধতি ও নীতিমালা তৈরি নিয়ে হাইকোর্টের রুল
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধ এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x