Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মোস্তাফিজ আমিন, ভৈরব
১১:১০, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১১:১৫, ১৫ জুলাই ২০২৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
১১:১০, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১১:১৫, ১৫ জুলাই ২০২৬
আরও খবর
ছুরিকাঘাতে বিএনপিনেতা হত্যা, ঢাকা থেকে ভাড়া করা তিনজন গ্রেপ্তার
কিশোরগঞ্জে বিএনপিনেতাকে কুপিয়ে হত্যা, আটক ১
হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ ৪০ ঘণ্টা পর উদ্ধার
নৌকাডুবির ২ দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
কিশোরকে গোসলের নগ্ন ছবি পাঠিয়ে কারাগারে মার্কিন শিক্ষিকা

শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের এলোপাতাড়ি কোপ, চার আঙুল বিচ্ছিন্ন

মোস্তাফিজ আমিন, ভৈরব
১১:১০, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১১:১৫, ১৫ জুলাই ২০২৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
১১:১০, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১১:১৫, ১৫ জুলাই ২০২৬
আহত শিক্ষিকা সিঁথি সীমিতা। ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে সিঁথি সীমিতা নামে এক স্কুলশিক্ষিকাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছেন এক ছাত্রীর মা। হামলায় ওই শিক্ষিকার মাথায় ৪টি কোপের আঘাত লেগেছে এবং কোপ ঠেকাতে গিয়ে হাতের ৪টি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন : শিশুর পা মোচড় দেওয়ার ভিডিও ভাইরাল, ২ জন আটক হলেও চাচি পলাতক

গত সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত নারীর নাম প্রিয়া বেগম (২৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় প্রিয়াকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ভুক্তভোগী সিঁথি সীমিতা (২৮) শিবপুর ইউনিয়নের পানাউল্লাচর এলাকার ইতালি প্রবাসী মুরাদ মিয়ার স্ত্রী এবং শিবপুর বিএমএ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। শিক্ষকতার পাশাপাশি তিনি গৃহশিক্ষক হিসেবেও গ্রামের ছেলে-মেয়েদের পড়াতেন।

আরও পড়ুন : খসে পড়ছে ছাদের পলেস্তারা, মৃত্যুঝুঁকিতে বিদ্যালয়ের ১০৭ শিশু

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রতিদিনের মতো প্রিয়া বেগমের মেয়ে সাফা মনিকে (৪) পড়াতে তাদের বাসায় যান শিক্ষিকা সিঁথি সীমিতা। এ সময় তিনি প্রিয়া বেগমের কাছে প্রাইভেট পড়ানোর বকেয়া থাকা ১ হাজার ৫০০ টাকা চান। পড়া শেষ করে চলে যাওয়ার পর নিজের ফেলে আসা ছাতা আনতে শিক্ষিকা আবারও ওই বাসায় গেলে ক্ষুব্ধ প্রিয়া বেগম দা দিয়ে তার ওপর আচমকা হামলা চালান। 

শিক্ষিকার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত প্রিয়া বেগমকে আটকে রেখে ৯৯৯-এ কল দেয়। পরে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। 

স্থানীয় বাসিন্দা কাজল মিয়া বলেন, অভিযুক্ত প্রিয়া বেগম আগেও এই ধরনের সহিংস ঘটনা ঘটিয়েছেন।

আরও পড়ুন : ছাত্রদলনেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আহত শিক্ষিকার দেবর সারোয়ার বলেন, প্রতিদিনের মতো ভাবি পড়াতে গিয়েছিলেন। কিন্তু ফেরার পথে হঠাৎ প্রিয়া বেগম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

আরও পড়ুন : শিশুর পা মোচড় দেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল কবির বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এই হামলার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

শিক্ষিকা কুপিয়ে আহত বকেয়া বেতন কিশোরগঞ্জ
সর্বাধিক পঠিত
  1. চলন্ত হাওর এক্সপ্রেস থেকে ছিটকে পড়ে পোশাককর্মী নিহত
  2. সরকার ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি : বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী
  3. কামরাঙ্গীরচরে জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে
  4. ত্রাণ বিতরণ মঞ্চ ধসে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ নেতারা
  5. জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
  6. পরীক্ষা চলাকালীন মোবাইলফোন নিয়ে ব্যস্ত পরীক্ষার্থীরা! টিকটকে ভিডিও ভাইরাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x