Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
সোহরাব হোসেন
১৬:২৫, ২১ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৩০, ২১ জুলাই ২০২৬
সোহরাব হোসেন
১৬:২৫, ২১ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৩০, ২১ জুলাই ২০২৬
আরও খবর
সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা আরেক মামলায় গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার
বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৮
জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গ্রেপ্তার ১৭

মানব পচার ও অর্থ আত্মসাৎ : ৫৬ পাসপোর্টসহ গ্রেপ্তার ৭

সোহরাব হোসেন
১৬:২৫, ২১ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৩০, ২১ জুলাই ২০২৬
সোহরাব হোসেন
১৬:২৫, ২১ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৩০, ২১ জুলাই ২০২৬
ভিসা জালিয়াতি করে মানব পাচার ও অর্থ আত্মসাতের মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : এনটিভি

ভিসা জালিয়াতির মাধ্যমে প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্যজনকে ইতালিতে পাঠানোর মতো মানবপাচার এবং বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে সংঘবদ্ধ মানবপাচার চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে মানবপাচার, প্রতারণা এবং ইতালিতে নেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানান, সিআইডির মানবপাচার শাখা (টিএইচবি) অভিযান চালিয়ে এ আসামিদের গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের অফিস থেকে তিনটি সিপিইউ, একটি এইচপি ল্যাপটপ, বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৫৬টি পাসপোর্ট, সরকারি, বেসরকারি ও বিদেশি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ১৫৩টি সিল, একটি লোহার তৈরি এম্বোস সিল এবং নগদ দুই লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. বেলায়েত হোসেন (৪০), নাজমুল হাসান (১৯), মেহেদী হাসান (৩৭), মো. সোলাইমান সুমন (৩২), ফজলে রাব্বী (২৭), মো. তৌহিদুর রহমান (২৪) ও কাওসার হোসেন (৪২)।

আবু তালেব আরও জানান, গতকাল সোমবার টিএইচবির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ এবং দমন আইনে একটি মামলা করেন ভুক্তভোগী নারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। স্বামী ও চার সন্তানকে নিয়ে ইতালিতে যাওয়ার আশায় বাদী দীর্ঘদিন ধরে ভিসা পাওয়ার চেষ্টা করে আসছিলেন। একপর্যায়ে ইতালির দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট জমা দেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে ইতালির দূতাবাস থেকে তাকে ফোন করে পাসপোর্ট নবায়নের বিষয়ে অবহিত করা হয়।

সূত্রে আরও জানা যায়, পাসপোর্ট সংগ্রহের জন্য ওই নারী দূতাবাসে গেলে সেখানে অত্র মামলার এজাহারনামীয় ২নং আসামি নাজমুল হাসানের সঙ্গে তার পরিচয় হয়। নাজমুল নিজেকে পাসপোর্ট নবায়নসহ ইতালির ভিসা করে দেওয়ার কাজে সক্ষম ব্যক্তি হিসেবে বাদীর সামনে পরিচয় দেন। পরবর্তীতে তাকে ২৪ ঘণ্টার মধ্যে পাসপোর্ট নবায়ন করে দেওয়ার আশ্বাস দেয় নাজমুল। পরবর্তীতে নাজমুল ওই নারীকে রাজধানীর গুলশান-১ এলাকার একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রতিষ্ঠানে নিয়ে যান। সেখানে প্রতিষ্ঠান প্রধান হিসেবে মামলার এজাহারনামীয় ১নং আসামি মো. বেলায়েত হোসেনের সঙ্গে ওই নারীকে পরিচয় করিয়ে দেন।

আসামিরা বাদীকে ইতালিতে নেওয়ার জন্য ভিসা করে দেওয়ার আশ্বাস দিয়ে ভুক্তভোগীর সঙ্গে আর্থিক চুক্তি করে। চুক্তিতে ভিসা হয়ে গেলে বাদীকে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে চলতি বছরের ১৫ এপ্রিল ভুক্তভোগীর মোবাইল ফোনে একটি বার্তা আসে। বিষয়টি নাজমুলকে জানালে তিনি বাদীকে ইতালির দূতাবাসে যাওয়ার জন্য বলেন।

পরদিন গত ১৬ এপ্রিল বাদী ইতালির দূতাবাস থেকে তার পাসপোর্ট সংগ্রহ করে বাইরে বের হলে নাজমুলসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তার কাছে চুক্তির অনুযায়ী পুরো টাকা দাবি করে। তার কাছে তাৎক্ষণিক টাকা না থাকায় আসামিরা জোরপূর্বক পাসপোর্ট নিয়ে নেয়।

পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য এবং ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার আশায় ভুক্তভোগী নারী আসামিদের দেওয়া ব্যাংক হিসাবে গত ১৯ এপ্রিল ২ লাখ ৫০ হাজার টাকা এবং ১১ মে আরও ১ লাখ ৯০ হাজার টাকা, সর্বমোট ৪ লাখ ৪০ হাজার টাকা প্রদান করেন। টাকা দেওয়ার পরের দিন আসামিরা বাদীকে তার পাসপোর্ট ফেরত দেয়।

পরবর্তীতে ভুক্তভোগীর প্রবাসী স্বামী তার স্ত্রী ও সন্তানদের ইতালিতে নেওয়ার উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের টিকিট বুকিং করেন। নির্ধারিত তারিখে বাদী তার সন্তানদের নিয়ে বিমানবন্দরে উপস্থিত হয়ে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে কর্মকর্তারা জানান, তার পাসপোর্টে সংযুক্ত ইতালির ভিসা ব্যবহার করে তার পরিবর্তে অন্য একজন অজ্ঞাতনামা নারী গত ২৪ এপ্রিল ইতালি চলে গেছেন।

এই তথ্য শুনে ভুক্তভোগী বুঝতে পারেন, তার পাসপোর্ট ও ভিসা ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে অন্য একজনকে ইতালিতে পাঠানো হয়েছে এবং সংঘবদ্ধ চক্রটি প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে নেওয়া বিপুল অর্থ আত্মসাৎ করেছে। পরবর্তীতে ইমিগ্রেশন কর্তৃপক্ষের পরামর্শে তিনি সিআইডির মানবপাচার শাখায় যোগাযোগ করেন এবং বিষয়টি অবহিত করেন।

অভিযোগ পাওয়ার পর সিআইডির মানবপাচার শাখা দ্রুত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম শুরু করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় নগদ অর্থ ও অন্যান্য আলামতসহ চক্রটির সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

মামলাটির প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তার সংঘবদ্ধভাবে বিদেশে যাওয়ার প্রত্যাশী ব্যক্তিদের টার্গেট করে ইতালির ভিসা ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করত। চক্রটি বিভিন্ন কৌশলে ভুক্তভোগীদের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করে তা নিজেদের হেফাজতে রাখত এবং পরবর্তীতে জালিয়াতির মাধ্যমে ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য ব্যক্তিকে বিদেশে পাঠানোর মতো গুরুতর অপরাধ সংঘটিত করছিল।

এ ছাড়া জব্দকৃত ৫৬টি পাসপোর্ট ও ১৫৩টি বিভিন্ন ধরনের সিলের উপস্থিতি থেকে চক্রটি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ভিসা জালিয়াতি ও মানবপাচার সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সিআইডির তদন্তে আরও জানা যায়, গ্রেপ্তার চক্রের মূলহোতা ও গ্রেপ্তারকৃত এজাহারনামীয় ১নং অভিযুক্ত মো. বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে একই ধরনের প্রক্রিয়ায় বিদেশে লোক পাঠানোর সঙ্গে জড়িত। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত তিনি একই কৌশলে প্রায় ৩০ জনকে ইতালিতে পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং প্রত্যেকের কাছ থেকে বিপুল অর্থ গ্রহণ করা হয়েছিল মর্মে তথ্য পাওয়া যায়।

এ ছাড়া গ্রেপ্তারকৃত প্রধান আসামি মো. বেলায়েত হোসেন একই ধরনের অপরাধের অভিযোগে বিমানবন্দর থানায় ২০২৪ সালে একটি মামলার জামিনে রয়েছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডির মানবপাচার শাখা। জব্দকৃত পাসপোর্ট, সিল, কম্পিউটার ও অন্যান্য আলামতের ফরেনসিক ও কারিগরি পরীক্ষা-নিরীক্ষা, অভিযুক্তদের আর্থিক লেনদেনের উৎস ও গন্তব্য অনুসন্ধান এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্য, দেশি-বিদেশি সহযোগী ও সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্ত করতে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে সিআইডি বিদেশে কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। এ ছাড়া বিদেশ যাওয়ার ক্ষেত্রে শুধু সরকার অনুমোদিত ও বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতা যথাযথভাবে যাচাই করার পাশাপাশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ভিসা পাইয়ে দেওয়ার নামে অস্বাভাবিক অঙ্কের অর্থ দাবি করে, পাসপোর্ট জিম্মি করে রাখে অথবা ভিসা জালিয়াতি, মানবপাচার কিংবা অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত থাকার সন্দেহ হয়, তাহলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সিআইডিকে অবহিত করার জন্য অনুরোধ করা করা হয়েছে।

ভিসা জালিয়াতি গ্রেপ্তার ইতালি

সংশ্লিষ্ট সংবাদ: ভিসা

০৮ জুলাই ২০২৬
নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন
৩০ জুন ২০২৬
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
০২ জুন ২০২৬
ভিসার নিয়মে পরিবর্তন আনলো ভারত, জারি নতুন নির্দেশনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৩ জেলায় নতুন পুলিশ সুপার
  2. বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  3. এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা রাবি শিক্ষার্থী সাইমন মারা গেছেন
  4. শপিংমল-মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু হচ্ছে : মাহদী আমিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x