Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
আসমাউল আসিফ, জামালপুর
০১:০৫, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ০১:০৬, ২৪ জুলাই ২০২৬
আসমাউল আসিফ, জামালপুর
০১:০৫, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ০১:০৬, ২৪ জুলাই ২০২৬
আরও খবর
এনসিপি-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি
আজ সারা দেশে প্রতিবাদ সমাবেশের ডাক এনসিপির
বুধবার সারা দেশে প্রতিবাদ সমাবেশের ডাক এনসিপির
এনসিপির গাড়িবহরে হামলা, নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসসহ কয়েকজন আহত
ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম

সরকার আ.লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না, দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ

আসমাউল আসিফ, জামালপুর
০১:০৫, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ০১:০৬, ২৪ জুলাই ২০২৬
আসমাউল আসিফ, জামালপুর
০১:০৫, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ০১:০৬, ২৪ জুলাই ২০২৬
জামালপুর শহরের ফৌজদারী মোড়ে এনসিপি জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য নাহিদ ইসলাম। ছবি : এনটিভি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না তারা দেশ পরিবর্তন করবে কীভাবে?

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় পদযাত্রা শেষে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে এনসিপি জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। 

বিএনপি বলে দুই তৃতীয়াংশ আসন পেয়ে তারা সরকার গঠন করেছে কিন্তু গত পাঁচ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেনি। আমরা মনে করি ফ্যাসিস্টের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করতে হবে। গণহত্যায় তার সমর্থন রয়েছে। দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য নিরপেক্ষ অভিভাবকসুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা দেখেছি বিএনপি সরকার অতীতেও রাষ্ট্রপতি নিয়ে অনেক তালবাহানা করেছে। কোনো জনপ্রিয় ব্যক্তিকে, নিজের দলের ব্যক্তিকেও তারা রাষ্ট্রপতি হতে দেয় না। তারা এতটাই ভয় পায়। সবকিছু কুক্ষিগত করতে চায়। সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। আমরা দেখব বিএনপি সরকার এবার কাকে রাষ্ট্রপতি নির্বাচন করে। কোনো অযোগ্য লোককে যদি রাষ্ট্রপতি নির্বাচন করে তাহলে এই সরকারের উপর থেকে সব আস্থা চলে যাবে।

এনসিপি আহ্বায়ক বলেন, এই সরকার দুটি নির্বাচনের মাধ্যমে এসেছিল। একটি জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের পাশাপাশি হয়েছিল গণভোট। আপনারা সবাই গণভোটে অংশগ্রহণ করেছিলেন কি না? আপনারা সবাই কিসের পক্ষে ভোট দিয়েছিলেন? আমরা ৭০ শতাংশ জনগণ হ্যা-এর পক্ষে ভোট দিয়েছিলাম। হ্যা-এর পক্ষে ভোট দেওয়া মানে দেশের সংস্কার হবে, পরিবর্তন হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। কিন্তু আমরা কী দেখলাম? সে কোনো সংস্কারই করছে না। জুলাই সনদ বাস্তবায়ন করছে না। এই পুলিশের সংস্কার আমরা চেয়েছিলাম, যে পুলিশ দলীয়করণ হবে না। পুলিশের প্রমোশন, পোস্ট, পদবি, প্রদায়ন, চাকরি, নিয়োগ কোনো কিছুই রাজনৈতিক বিবেচনায় হবে না। নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে হবে এবং পুলিশ জনগণের পক্ষে কাজ করবে। কিন্তু যেহেতু সংস্কার হয়নি এই পুলিশ অতি শিগগিরই আবারও দলীকরণ হয়ে যাবে। দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে, মাদক কারবার বন্ধ হয়েছে, জমি দখল বন্ধ হয়েছে? যদি এখন জমি দখল হয় আপনারা কোথায় যাবেন, পুলিশের কাছে যাবেন অথবা আদালতের কাছে যাবেন অথবা মিডিয়ার কাছে বলবেন। কিন্তু সেই মিডিয়া যদি দলীয়করণ হয়, পুলিশ যদি দলীয়করণ হয়, আদালত যদি দলীয়করণ হয় আপনি কোথাও ন্যায়বিচার পাবেন না। ফলে আমরা মনে করছি সরকার পরিবর্তনের সরকার নয়। পরিবর্তনের শক্তি নয়। পরিবর্তন চাইতে হলে সংস্কার বাস্তবায়ন করতে হলে এনসিপিকে ক্ষমতায় আনতে হবে।

নাহিদ ইসলাম বলেন, এনসিপির আটজন এমপি সংসদে রয়েছে। কিন্তু এই আটজন ১০০ জনের থেকেও শক্তিশালীভাবে জনগণের পক্ষে কথা বলে। ৫০ বা ১০০ জন এমপি নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে যদি এনসিপি সংসদে থাকত তাহলে এই সরকারকে সর্বাত্মকভাবে সমালোচনা করতে পারত, প্রেসার দিয়ে সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে পারত। ফলে আমরা মনে করি আগামী দিনে আপনারা যদি এনসিপিকে ভরসা করেন, এনসিপিকে সহযোগিতা করেন, আগামী স্থানীয় নির্বাচনে যদি এনসিপির সমর্থিত প্রার্থীর পক্ষে দাঁড়ান আমরা কথা দিচ্ছি আপনাদের স্থানীয় পর্যায়ে যে সব সমস্যা রয়েছে তা সমাধান করব।

এর আগে শহরের দয়াময়ী মোড় থেকে এনসিপি জেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এনসিপি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ মো. শামীমের সভাপতিত্বে সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জেলা শাখার সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন প্রমুখ নেতা বক্তব্য দেন।

নাহিদ ইসলাম এনসিপি

সংশ্লিষ্ট সংবাদ: নাহিদ ইসলাম

২৮ জুলাই ২০২৬
ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম
১৬ জুলাই ২০২৬
আবু সাঈদ জুলাই শহীদদের ইমাম, বিপ্লবের রূহানী নেতৃত্ব : নাহিদ
১২ জুলাই ২০২৬
চট্টগ্রামে বন্যা মোকাবিলায় এমপি-মন্ত্রী ও প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না : নাহিদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাকবিতণ্ডার যে ব্যাখ্যা দিলেন জুবায়ের
  2. ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  3. আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
  4. নরসিংদীতে গৃহকর্তা হত্যায় ৭ ডাকাত গ্রেপ্তার
  5. বুধবার সারা দেশে প্রতিবাদ সমাবেশের ডাক এনসিপির
  6. জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x