Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:১০, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ০৯:১৫, ২৭ জুলাই ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:১০, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ০৯:১৫, ২৭ জুলাই ২০২৬
আরও খবর
পর্নোগ্রাফির অভিযোগে দুই ছেলেসহ দম্পতি গ্রেপ্তার, ৪ তরুণী উদ্ধার
ধানক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ
নওগাঁয় মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধন
বিলে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক
এআই ক্যামেরার সহায়তায় স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা উন্মোচিত, গ্রেপ্তার ১

নওগাঁয় ছয় ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীসহ চার জনের মরদেহ উদ্ধার

আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:১০, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ০৯:১৫, ২৭ জুলাই ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:১০, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ০৯:১৫, ২৭ জুলাই ২০২৬

নওগাঁয় ছয় ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীসহ চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  এর মধ্যে তিনজন পানিতে ডুবে মারা গেছে এবং একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছয় ঘণ্টার ব্যবধানে ঘটনাগুলো ঘটেছে নওগাঁর আত্রায়, রাণীনগর ও বদলগাছি উপজেলায়। এই ঘটনায় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, মাত্র ৭ মাস হলো বিয়ে করেছেন নূর ইসলাম। গত শনিবার বিকেলে স্ত্রী সুমাইয়াকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছেন নুর ইসলাম। তাদের হাতে মেহেদীর রঙ জ্বল-জ্বল করছে। ভয়াবহ নির্মম বাস্তবতায় পানিতে ডুবে তারা প্রাণ হারালেন একসাথে।

নওগাঁর বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামের পাশে খালে ডুবে মারা গেছেন নূর ইসলাম-সুমাইয়া আক্তার নবদম্পতি। স্বামীকে বাঁচাতে নিজের জীবনের মায়া ত্যাগ করে গভীর খালের পানিতে ঝাঁপ দিয়েছিলেন সুমাইয়া আক্তার।

নিহত নূর ইসলামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামে। বয়স ২২ বছর। ১৮ বছর বয়সী সুমইয়ার আক্তার বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামের শাহিন হোসেনে মেয়ে। তাদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকে স্তব্ধ হয়ে পরেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোববার (২৬ জুলাই) দুপুরে কার্তিকাহার গ্রামের পাশে একটি খালে গোসল করার জন্য প্রথমে পানিতে ঝাঁপ দেয় নুর ইসলাম। তাঁকে দেখতে না পেয়ে স্ত্রী সুমাইয়া আক্তারও পানিতে ঝাঁপ দেয়। এরপর দুজনেই পানির নিচে তলিয়ে যায়। কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাদেরকে পানি থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ডা. তাহরিমা আক্তার মুন্নি নূর ইসলাম ও সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তারা মারা গেছে।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহগুলো হাসপাতালে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দুটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বদলগাছি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে নৌকা থেকে বিলের পানিতে পড়ে নিখোঁজ হওয়ার সাড়ে ৩ ঘণ্টা পর আব্দুল মন্ডল (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর ১টার দিকে রাণীনগর উপজেলা সদরের বেলবাড়ি গ্রামের বিল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন সাড়ে ৩ঘণ্টা খোঁজাখুঁজির একপর্যায়ে বিলের পানি থেকে তার লাশ উদ্ধার করে। মৃত আব্দুল মন্ডল বেলবাড়ি গ্রামের ইব্রাহীম মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মন্ডল ও তার স্ত্রী নৌকায় চড়ে গ্রামের মাঠে বিলের মধ্যে গরুর ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে তাদের খরের পালা থেকে খর নিয়ে নৌকায় বাড়ি ফিরছিল তারা দুজন। পথে নৌকা থেকে আব্দুল মন্ডল বিলের পানিতে পড়ে যায়। এ সময় তার স্ত্রী স্থানীয় লোকজনকে ডাকতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে স্থানীয়দের সাথে যোগ দেয়। ঘটনার সাড়ে ৩ ঘন্টা পর দুপুর ১টার দিকে বিলের পানি থেকে আব্দুল মন্ডলকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তের মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বাড়ি থেকে লিমন হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সকালে উপজলার বান্ধাইখাড়া সরদারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবক একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে লিমন হাসান একাই তাঁর কক্ষে ঘুমাতে যান। রোববার সকালে তিনি দরজা না খুললে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় কক্ষে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখে পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মরদেহ উদ্ধার নওগাঁ স্বামী-স্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: মরদেহ উদ্ধার

০৪ আগস্ট ২০২৬
বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
০২ আগস্ট ২০২৬
নৌকাডুবিতে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার
২৮ জুলাই ২০২৬
শ্বশুর বাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্ত্রী-শ্বশুর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বগুড়ায় বাসচাপায় নিহত ৭, মহাসড়ক অবরোধ
  2. ফ্যাসিবাদী হায়েনারা পালালেও তাদের কালো ছায়া এখনও রয়ে গেছে : জামায়াত আমির
  3. ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট : সমাজকল্যাণ মন্ত্রী
  4. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. ‘বাংলাদেশের জনগণের অনুভূতির বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে’
  6. বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x