Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২০:১০, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ২০:১১, ২৮ জুলাই ২০২৬
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২০:১০, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ২০:১১, ২৮ জুলাই ২০২৬
আরও খবর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিল বিএনপি
বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেওয়া প্রয়োজন : এমপি ফজলে হুদা
দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে : মির্জা ফখরুল
স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা উপল বখতের স্মরণে দোয়া, আলোচনা সভা

ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিত ও বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর : মির্জা ফখরুল

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২০:১০, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ২০:১১, ২৮ জুলাই ২০২৬
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২০:১০, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ২০:১১, ২৮ জুলাই ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে এক আয়োজনে বক্তব্য দেন। ছবি : এনটিভি

বাংলাদেশের সুবিধাবঞ্চিত সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সমাজের বৈষম্য দূর করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে এক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ঘরের বরাদ্দপত্র, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, অনেক ক্ষেত্রে তাদের জমিজমা দখল হয়ে যায়। এই বাস্তবতা ও তাদের কষ্টের কথা বিবেচনা করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান তার তহবিল থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।’

মির্জা ফখরুল আরও বলেন, শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণই নয়, সমতলের সব সম্প্রদায়কে সমান মর্যাদায় এগিয়ে নিতে চায় সরকার। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম বিভিন্ন সংসদীয় আসনে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। সরকারের মূল লক্ষ্য হলো জাতি-গোত্রের বিভেদ দূর করে সকল শ্রেণি-পেশার মানুষকে এক কাতারে নিয়ে আসা।

এর আগে দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। মাদক নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, মাদকবিরোধী অভিযানকে আমরা একটি শক্তিশালী সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। শুধু আইন প্রয়োগ কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। এটি যে সমাজ ও জীবনের জন্য একটি ক্ষতিকর বস্তু—সেই ভীতি ও ভয়াবহতার বার্তা প্রচার করাই আমাদের মূল কাজ। মাদকমুক্ত সমাজ গঠনে আমরা যেসব পদক্ষেপ নিয়েছি, তার ইতিবাচক ফল দেশবাসী অবশ্যই পাবে।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে ১০ জনের হাতে বসতঘরের বরাদ্দপত্র, ৪৯ জনকে বাইসাইকেল, ৩৩ জনকে সেলাই মেশিন এবং ৩২৬ জন শিক্ষার্থীকে মোট ১৪ লাখ ৩৪ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়। সব মিলিয়ে ৪১৮ জন উপকারভোগীর মাঝে প্রায় ৬৯ লাখ ৭৪ হাজার ১ টাকা মূল্যের উপহার ও অনুদান বিতরণ করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার মন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠী মাদকবিরোধী অভিযান মাদকবিরোধী সমাবেশ আন্দোলন

সংশ্লিষ্ট সংবাদ: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

০৯ আগস্ট ২০২৬
বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল
০৮ আগস্ট ২০২৬
দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে : মির্জা ফখরুল
০৩ আগস্ট ২০২৬
জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে : মির্জা ফখরুল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাসপাতালে অ্যান্টিভেনম থাকলেও দেওয়া হয়নি, হৃদয়ের মৃত্যু
  2. বাড়িওয়ালাকে কুপিয়ে হত্যা, মিলল খণ্ডিত মরদেহের ৯ প্যাকেট
  3. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  4. ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
  5. ‘জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে’
  6. পাঁচ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x