Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:১০, ৩১ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১০, ৩১ জুলাই ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:১০, ৩১ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১০, ৩১ জুলাই ২০২৬
আরও খবর
রাজধানীতে সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রী-শাশুড়িকে হত্যার অভিযোগ
রাজবাড়ী ডাকঘরের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পোস্টমাস্টারসহ ১৩ জনের বিরুদ্ধে সমন
পাবনায় নিখোঁজ স্কুলছাত্রকে অপহরণের পর উদ্ধার, গ্রেপ্তার ৫
বিধবা নারীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে জামায়াতনেতার বিরুদ্ধে মামলা
প্রেমিকাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে নামীনসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

জানালার গ্রিল ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:১০, ৩১ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১০, ৩১ জুলাই ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:১০, ৩১ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১০, ৩১ জুলাই ২০২৬
ফরিদপুরের সদরপুরে বসতঘরের এই জানালার গ্রিল ভেঙে স্কুছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। ছবি : এনটিভি

ফরিদপুরের সদরপুরে বসতঘরের জানালার গ্রিল ভেঙে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত দুই যুবককে মোটরসাইকেলসহ আটক করে পুলিশের সোপর্দ করেছে।

ভুক্তভোগী কিশোরী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রীর চাচা জানান, স্কুলছাত্রীর দাদির চোখের চিকিৎসার জন্য তিনি ও ছাত্রীর মা ফরিদপুরের একটি হাসপাতালে ছিলেন। বাড়িতে স্কুলছাত্রীর ছোট ভাই ও ছোট বোন ছিল। রাত ১টার দিকে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ঘিরে ফেলে। তারা প্রথমে দরজা খুলতে বলে। ভেতর থেকে দরজা না খোলায় জানালার গ্রিল ভেঙে তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায়।

ছাত্রীর চাচা আরও জানান, প্রতিবেশীরা বাধা দেওয়ার চেষ্টা করলে সশস্ত্র দুর্বৃত্তরা হামলার হুমকি দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে পাশের গ্রামের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাত ৩টার দিকে ওই ছাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ির উঠানে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে দুজনকে একটি মোটরসাইকেলসহ আটক করে। পরে গণপিটুনি দিয়ে তাদের সদরপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।

আটক দুজন হলেন হেলাল মৃধা (২০) ও রইস শিকদার (১৬)।

ভুক্তভোগী ছাত্রীর মা কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘শাশুড়ির চোখের অপারেশনের জন্য হাসপাতালে ছিলাম। খবর পেয়ে বাড়ি এসে মেয়ের এই অবস্থা দেখি। আমার মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। আমি জড়িত সবার সর্বোচ্চ শাস্তি চাই।’

কিশোরীর ছোট বোন জানায়, দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে তার বোনের চুল ধরে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামছুল আজম বললেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকাবাসী যে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে, তারা বর্তমানে পুলিশ হেফাজতে।’

ধর্ষণ অপহরণ স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযোগ

সংশ্লিষ্ট সংবাদ: ধর্ষণ

২৭ জুলাই ২০২৬
প্রেমিকাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে নামীনসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
০৫ জুলাই ২০২৬
ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভাইরাল ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত আটক
১৬ জুন ২০২৬
ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন, দুই লাখ টাকা জরিমানা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চিকিৎসক রোকসানা হত্যা : স্বামীকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন
  2. রোববার টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  3. কালাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি ডলার-সম্পাদক পাভেল
  4. সকালের মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন
  6. বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x