Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৮:৪০, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৪২, ০১ আগস্ট ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৮:৪০, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৪২, ০১ আগস্ট ২০২৬
আরও খবর
হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা রয়েছে : বিমানমন্ত্রী
এক বছর পর জাপানের উদ্দেশে উড়ল বিমানের ফ্লাইট
জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু : পর্যটনমন্ত্রী
কক্সবাজারকে পর্যটন হাবে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের : পর্যটনমন্ত্রী
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জসহ বিশেষ সুবিধা : আফরোজা খানম

নয় বছর পরও অম্লান শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নু

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৮:৪০, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৪২, ০১ আগস্ট ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৮:৪০, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৪২, ০১ আগস্ট ২০২৬
২০০৮ সালে এনটিভির তোলা সেই ছবি

একটি ছবি কখনো কখনো হাজার শব্দের চেয়েও বেশি কথা বলে। কিছু মুহূর্ত কেবল ক্যামেরায় বন্দী হয় না, ইতিহাসের পাতায়ও অমর হয়ে থাকে। ২০০৮ সালের তেমনই এক ঐতিহাসিক ছবির সাক্ষী মানিকগঞ্জবাসী। একই দিনে, একই টেবিলে, একই স্বপ্নকে বুকে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বাবা ও মেয়ে।

একজন ছিলেন দেশের শিল্পপতি, সাবেক মন্ত্রী ও প্রবীণ জননেতা মরহুম হারুণার রশিদ খান মুন্নু। অন্যজন তার সুযোগ্য কন্যা আফরোজা খানম রিতা, যিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ছবির সেই মুহূর্তটি কেবল একটি মনোনয়নপত্র জমার আনুষ্ঠানিকতা ছিল না; তা ছিল একটি রাজনৈতিক আদর্শের উত্তরাধিকার ও জনসেবায় নিবেদিত এক পরিবারের নীরব অঙ্গীকার।

আজ শনিবার (১ আগস্ট) শিল্পপতি, সাবেক মন্ত্রী ও ঐতিহ্যবাহী মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের ১ আগস্ট তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। নয় বছর পেরিয়ে গেলেও তার কর্ম, আদর্শ এবং অতুলনীয় অবদান আজও দেশজুড়ে সমানভাবে উচ্চারিত হয় শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে।

মানিকগঞ্জের কৃতী সন্তান হারুণার রশিদ খান মুন্নু ছিলেন এমন এক দূরদর্শী মানুষ, যিনি শিল্পকে শুধু ব্যবসা হিসেবে দেখেননি; দেখেছিলেন মানুষের ভাগ্য বদলে দেওয়ার অন্যতম হাতিয়ার হিসেবে। তার গড়ে তোলা শিল্পপ্রতিষ্ঠানগুলো হাজার হাজার শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। দেশের শিল্পায়ন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং কর্মসংস্থানে তার ভূমিকা চিরস্মরণীয়।

রাজনীতিতেও তিনি ছিলেন শতভাগ উন্নয়নমনস্ক ও মানবকল্যাণে নিবেদিত। জাতীয় সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প অবকাঠামো এবং জনকল্যাণে তার নেওয়া নানা উদ্যোগ সাধারণ মানুষের গভীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছিল।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল, পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত এবং এতিম-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে, হারুণার রশিদ খান মুন্নুর জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল সততা, কর্মনিষ্ঠা, দেশপ্রেম এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা। বাবার সেই জনসেবার দর্শন ও উন্নয়ন ভাবনাকে লালন করেই বর্তমান বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা দেশ গঠনে কাজ করে যাচ্ছেন।

২০০৮ সালে এনটিভির ক্যামেরায় বন্দী হওয়া সেই ছবিটির দিকে তাকালে আজও মনে হয়—সময় যেন থমকে আছে। বাবা আর মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছেন, হাতে মনোনয়নপত্র, চোখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। একজন আজ স্মৃতির আকাশে উজ্জ্বল নক্ষত্র, অন্যজন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে এগিয়ে চলেছেন। কিছু মানুষ চলে যান, কিন্তু তাদের কীর্তি থেমে থাকে না; হারুণার রশিদ খান মুন্নু তেমনই এক কালজয়ী নাম।

আফরোজা খানম রিতা মৃত্যুবার্ষিকী মুন্নু গ্রুপ
১৬ মে ২০২৬
মানিকগঞ্জে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন বিমানমন্ত্রী
০৩ মে ২০২৬
বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
০২ মে ২০২৬
দীর্ঘ ১৭ বছর পরে স্বাধীনতার স্বাদ পাচ্ছি : বিমানমন্ত্রী
২৯ এপ্রিল ২০২৬
পর্যটক আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের মেগা পরিকল্পনা : পর্যটন মন্ত্রী
১৫ এপ্রিল ২০২৬
মায়ের ১৮ কোটি টাকার শেয়ার পেলেন বিমানমন্ত্রী আফরোজা খানম
১৫ এপ্রিল ২০২৬
কক্সবাজারে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে সময় লাগবে : মন্ত্রী
০৬ এপ্রিল ২০২৬
হঠাৎ বিমানবন্দর পরিদর্শনে মন্ত্রী, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশ
১৬ মার্চ ২০২৬
রোগীর আস্থা ফেরাতে চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান
১৩ মার্চ ২০২৬
জাপানের প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও বিমানমন্ত্রীর বৈঠক
০৮ মার্চ ২০২৬
দুর্নীতি বন্ধ হলে দেশের অধিকাংশ সমস্যার সমাধান হবে : বিমানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অভাবের তাড়নায় মাথার চুল বিক্রি করা রেহানার পাশে প্রশাসন
  2. রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের জন‍্য ৬ কমিটি গঠন
  3. যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, তীব্র হচ্ছে ভাঙন
  4. টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
  5. দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয় : ভারতীয় হাইকমিশনার
  6. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x