Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:০০, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ২০:১০, ০৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:০০, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ২০:১০, ০৩ আগস্ট ২০২৬
আরও খবর
রোহিঙ্গা নাগরিকের ভুয়া এনআইডি তৈরির অভিযোগ
রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের সঙ্গে জড়িত : ঢাকা
রোহিঙ্গা ইস্যুতে সুইডেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, বিপাকে লাখ লাখ শিক্ষার্থী
অস্ট্রেলিয়ায় সুদের হার ১৫ বছরের সর্বোচ্চ, আবারও চাপে বাড়ির মালিকরা

রোহিঙ্গাদের আড়াই কোটি ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:০০, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ২০:১০, ০৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:০০, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ২০:১০, ০৩ আগস্ট ২০২৬
ছবি : ইউএনএইচসিআর

বৈশ্বিক মানবিক সহায়তার তহবিল ক্রমবর্ধমান চাপে থাকলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য বহুবর্ষী মানবিক সহায়তা হিসেবে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া।

আজ সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ সহায়তা ঘোষণা করে। ২০২৬-২০২৮ মেয়াদে অস্ট্রেলিয়ার মানবিক কর্মসূচির আওতায় বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম পরিচালনায় এ অর্থ ব্যয় করা হবে বলে ঢাকায় ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আজ ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টমস ও বহু সাংস্কৃতিক বিষয়ক এবং আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়, এ নমনীয় বহুবর্ষী অর্থায়নের মাধ্যমে ইউএনএইচসিআর ও এর অংশীদাররা রোহিঙ্গা শিবিরগুলোতে সুরক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং দুর্যোগঝুঁকি হ্রাস উদ্যোগসহ অত্যাবশ্যকীয় সেবা অব্যাহত রাখতে পারবে। এসব কার্যক্রম বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসরত রোহিঙ্গাদের জন্য পরিচালিত হবে।

জুলিয়ান হিল বলেন, ‘অস্ট্রেলিয়া আমাদের অঞ্চলের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোর প্রতিক্রিয়ায় ধারাবাহিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছে, যা আমাদের অঞ্চলকে আরও নিরাপদ, স্থিতিশীল ও সহনশীল করে তুলছে।’

মিয়ানমার ও বাংলাদেশ—উভয় দেশেই রোহিঙ্গাদের মানবিক প্রয়োজন পূরণে অস্ট্রেলিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন জুলিয়ান হিল। একই সঙ্গে তিনি বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ভেতরে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যেখানে সংকটের মূল কারণগুলো সমাধান করা হবে।

বাংলাদেশে ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত প্রতিনিধি জুলিয়েট মুরেকেয়িসোনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির প্রায় ৯ বছর পর নতুন নতুন বৈশ্বিক সংকটের কারণে এ সংকট আন্তর্জাতিক মনোযোগের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

জুলিয়েট মুরেকেয়িসোনি বলেন, ‘অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তা একটি শক্তিশালী বার্তা দেয়, রোহিঙ্গাদের বিশ্ব ভুলে যায়নি।’ তিনি আরও বলেন, রোহিঙ্গারা এখনো নিজ দেশে ফিরে যেতে চায়—তবে তা হতে হবে তাদের অধিকার, মর্যাদা ও নাগরিকত্ব পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেন, সর্বশেষ এ সহায়তা সবচেয়ে ঝুঁকিপূর্ণ রোহিঙ্গাদের, বিশেষ করে নারী, কিশোরী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অত্যাবশ্যকীয় সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। তাদের অধিকাংশই ২০১৭ সালে মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে এসে কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে।

এতে আরও বলা হয়, অর্থায়নের ঘাটতির কারণে মানবিক সংকট আরও তীব্র হয়েছে এবং অনেক রোহিঙ্গা বেঁচে থাকার জন্য ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। ২০২৫ সালে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার সময় প্রায় ৯০০ রোহিঙ্গা নিহত বা নিখোঁজ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অর্থসংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে নারী, কিশোরী, বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধীদের ওপর। এ ছাড়া ২০২৪ সাল থেকে আনুমানিক দেড় লাখ নতুন রোহিঙ্গা শিবিরে এসেছে, যাদের অনেকেই এখনো পর্যাপ্ত আশ্রয় ও মৌলিক সেবা থেকে বঞ্চিত।

এতে জোর দিয়ে বলা হয়, তাৎক্ষণিক মানবিক সহায়তার পাশাপাশি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রোহিঙ্গারা আরও সক্ষম ও আত্মনির্ভর হতে পারে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তাদের সুরক্ষা, মানবিক সহায়তা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সংহতি ও সহযোগিতা অপরিহার্য।

রোহিঙ্গা অস্ট্রেলিয়া অর্থ সহায়তা অনুদান
১২ মার্চ ২০২৫
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার : প্রেস সচিব
১২ মার্চ ২০২৫
১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব
১০ মার্চ ২০২৫
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব ও ড. ইউনূস
০৯ ফেব্রুয়ারি ২০২৫
রোহিঙ্গা সংকটে অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ প্রধানের
০৮ জানুয়ারি ২০২৫
রোহিঙ্গাদের জীবন রক্ষায় অগ্রাধিকার দিতে হবে: ইউএনএইচসিআর
২৮ ডিসেম্বর ২০২৪
রোহিঙ্গাদের অর্থায়ন নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি ন্যাশনাল টাস্কফোর্সের আহ্বান
১১ ডিসেম্বর ২০২৪
রোহিঙ্গা জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবার ওপর গবেষণার ফলাফল প্রচার
২৯ নভেম্বর ২০২৪
কোনো রোহিঙ্গা এনআইডি নেওয়ার অপচেষ্টা চালালে ইসিকে জানানোর আহ্বান
২৩ নভেম্বর ২০২৪
‘রোহিঙ্গাদের মধ্যকার বিভক্তি মিয়ানমারে প্রত্যাবাসনে অন্যতম বাধা’
১৯ নভেম্বর ২০২৪
প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক ‘হাই রিপ্রেজেন্টেটিভ’ ড. খলিলুর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩
  2. ছেলের অবহেলায় বাড়িছাড়া মা মুন্নি খাতুনের দায়িত্ব নিলেন বিএনপি নেতা
  3. উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ
  4. খাবার কিনে দেওয়া তাজমীনকেই হত্যা করে অটোরিকশাচালক
  5. প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি
  6. এসএসসিতে অকৃতকার্যদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি : মাহদী আমিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x