Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:২৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ০১:২৯, ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:২৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ০১:২৯, ০৪ আগস্ট ২০২৬
আরও খবর
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং : চীনা রাষ্ট্রদূত
জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে : সংস্কৃতি মন্ত্রী
শিগগিরই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে : সংস্কৃতিমন্ত্রী
ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম পরিচালিত হচ্ছে ৩,২০০টি স্পটে : সংস্কৃতিমন্ত্রী
সঙ্গীতকে গুরুত্ব দেওয়া একটি জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

দেশের জনগণ গণতান্ত্রিক সমাজ চায় : সংস্কৃতি মন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:২৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ০১:২৯, ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:২৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ০১:২৯, ০৪ আগস্ট ২০২৬
ছবি : সংস্কৃতি মন্ত্রণালয়

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশ চায় স্বাধীনতা, জনগণ চায় বিপ্লবী পরিবর্তন, মানুষ চায় গণতান্ত্রিক সমাজ। আমরা চেয়েছিলাম এই দেশ হবে জনতার দেশ। সমস্ত আধিপত্যবাদ থেকে জাতি মুক্ত হবে। তিনি বলেন, বিগত ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট একটা ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করার মাধ্যমে ইতিহাসের একটি অনিবার্য ঘটনা ঘটেছে।

শিল্পকলা একাডেমির নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের অংশগ্রহণে আয়োজিত স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করে ‘ভয় দেখাতে পারেনি জীবন’ শিরোনামের এ অনুষ্ঠান।

জুলাই গণঅভ্যুত্থানের ওই সময়কালের নানান ঘটনার স্মৃতিচারণা করে সংস্কৃতি মন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা থাকবে।

মন্ত্রী আরও বলেন, ‘কেবল ভোটের অধিকার এবং ন্যায় বিচার চাইতে গিয়ে আমাদের বহু লোককে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছে। পরিকল্পিত বিচারালয়ে যাকে খুশি তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের রাজনৈতিক দল বিএনপিসহ অন্যান্য শরিক দলগুলোও হত্যা, গুম ও খুনের শিকার হয়েছে। ১৮ বছরের চূড়ান্ত পরিণতিতে এই জুলাই মাসে কোমলমতি ছাত্ররা জীবন দানের চূড়ান্ত সংকল্প করে জয় লাভ করেছে।’

আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে তরুণ ছাত্রদের ধরে নিয়ে গিয়ে হত্যা বাংলাদেশের ইতিহাস এক বিরল ঘটনা। ফ্যাসিস্টরা যখনই ক্ষমতায় গেছে, অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য মানুষকে হত্যা করেছে।’ তিনি বলেন, গণতন্ত্রকামী মানুষকে কখনোই প্রতিরোধ করা যায়নি, যাবে না। বারবার আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, আমরা রুখে দাঁড়াবো। গণতন্ত্র চাই, আমরা মানবিক মূল্যবোধ সমৃদ্ধ সমাজ চাই, আমরা মুক্ত সংস্কৃতির সমাজ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাইযোদ্ধা পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদনের প্রত্যয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদ ও আহত জুলাইযোদ্ধা পরিবারের অংশগ্রহণে এই স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

সংশ্লিষ্ট সংবাদ: সংস্কৃতি মন্ত্রী

১৪ জুলাই ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে : সংস্কৃতি মন্ত্রী
২২ জুন ২০২৬
সঙ্গীতকে গুরুত্ব দেওয়া একটি জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী
২০ জুন ২০২৬
গত দুই দশক সাংস্কৃতিক অঙ্গন ব্যাপক দলীয়করণের শিকার হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মন্ত্রীর নাম ভাঙিয়ে সৈকতের খাসজমিতে বেড়া, গুঁড়িয়ে দিল প্রশাসন
  2. সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড
  3. লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি
  4. হরিণাকুণ্ডু থানার পরিদর্শক অসিত কুমার পুলিশ লাইনসে ক্লোজড
  5. সকালের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  6. আজ যারা বড় কথা বলছে, ১৭ বছর তাদের রাজপথে দেখা যায়নি : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x