Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুল ইসলাম, হিলি
১৪:৪৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৬, ০৪ আগস্ট ২০২৬
জাহিদুল ইসলাম, হিলি
১৪:৪৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৬, ০৪ আগস্ট ২০২৬
আরও খবর
২৪২ পরীক্ষার্থীই জিপিএ ৫, বোর্ডসেরা আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল
বেনাপোল দিয়ে পাঁচ দিনে এলো ৮০ মেট্রিক টন কাঁচামরিচ
মাছ ধরা নিয়ে বিরোধ, ভাই ও ভাতিজার হামলায় ছোট ভাই নিহত
জুলাই গণঅভ্যুত্থান দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল দিয়ে এলো ৯ হাজার কেজি কাঁচামরিচ

বাজারে ভারতীয় কাঁচামরিচ, কেজিতে কমল ৮০ টাকা

জাহিদুল ইসলাম, হিলি
১৪:৪৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৬, ০৪ আগস্ট ২০২৬
জাহিদুল ইসলাম, হিলি
১৪:৪৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৬, ০৪ আগস্ট ২০২৬

দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানি। গতকাল সোমবার (৩ আগস্ট) থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত বন্দর দিয়ে মোট ৭০ মেট্রিক টন ৮৮০ কেজি কাঁচামরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। এর ইতিবাচক প্রভাবে বাজারে কাঁচামরিচের দাম কেজিতে এক লাফে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত কমে গেছে, যা সাধারণ ক্রেতাদের মাঝে বড় স্বস্তি ফিরিয়ে এনেছে।

মঙ্গলবার দুপুরে হিলি স্থলবন্দরের মোকাম ও স্থানীয় খুচরা বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। অথচ গত সোমবারও বাজারে দেশি কাঁচামরিচ বিক্রি হয়েছিল ২৪০ থেকে ২৫০ টাকা কেজি দরে। মঙ্গলবার তা একধাক্কায় কমে খুচরা পর্যায়ে ১৫০ থেকে ১৭০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়।

হিলি বাজারের পাইকারি ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ভারতীয় কাঁচামরিচ বাজারে ঢোকায় দেশীয় মরিচের ওপর চাপ কমেছে। বর্তমানে আমরা ১৪০ টাকা কেজিতে কিনে ১৫০ থেকে ১৭০ টাকা কেজিতে বিক্রি করছি। সরবরাহ বাড়লে দাম আরও কমবে। 

খুচরা বিক্রেতা তারেক হোসেন বলেন, পাইকারি বাজারে দাম কমায় তারা কম দামে কাঁচামরিচ বিক্রি করতে পারছেন।

হিলি বন্দরের কাঁচামরিচ আমদানিকারক সাহাবুল ইসলাম বলেন, ভারত থেকে আমদানির খবর ও বাজারে প্রতিযোগিতা বাড়ায় একদিনেই কাঁচামরিচের দাম কেজিতে ৮০-৯০ টাকা পড়ে গেছে। আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে।

বাজার করতে আসা ক্রেতা সাইদুল হক ও গৃহিণী আমেনা বেওয়া স্বস্তি প্রকাশ করে বলেন, কাঁচামরিচের অতিরিক্ত দামের কারণে সংসারের হিসাব এলোমেলো হয়ে গিয়েছিল। একদিনের ব্যবধানে ২৫০ টাকার মরিচ ১৫০ টাকায় পেয়ে খেটেখাওয়া মানুষের বড় উপকার হলো।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী উজ্জ্বল হোসেন বলেন, এই বন্দরের ৬৯ জন ব্যবসায়ী মোট ২৯ হাজার ৭১০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। পচনশীল পণ্য হওয়ায় ব্যবসায়ীরা যেন ক্ষতির মুখে না পড়েন, সে জন্য অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে কোয়ারেন্টাইন ছাড়পত্র দেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ নভেম্বরের পর এই প্রথম বন্দরটি দিয়ে কাঁচামরিচ আমদানি পুনরায় চালু হলো।

হিলি স্থল কাস্টম স্টেশনের সহকারী কমিশনার খন্দকার সোলায়মান বলেন, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে সরকারের অনুমতি পাওয়ার পর গত সোমবার ৪টি ট্রাকে ২৯ মেট্রিক টন ৪৪০ কেজি এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত ৬টি ট্রাকে আরও ৪১ মেট্রিক টন ৪৪০ কেজি কাঁচামরিচ ভারত থেকে এসেছে। কাস্টমস থেকে অতি দ্রুত পণ্য খালাসে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

দিনাজপুর কাঁচামরিচ দাম কমল

সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
০২ আগস্ট ২০২৬
স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা
৩১ জুলাই ২০২৬
দিনাজপুরে কারিগরি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে ‘ক্যারিয়ার মিটআপ’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় মিলেছে
  2. খাদ্য সংকটে বসতবাড়িতে বিপন্ন কালোমুখো হনুমান
  3. রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত
  4. হাসপাতালে মাদক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আটক
  5. মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে ৩ জামায়াত নেতা কারাগারে
  6. বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা, আদালতে ভাঙচুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x