আগামী প্রজন্ম যেন সুবিধা পায় সেভাবে সংবিধান সংশোধন হবে : চিফ হুইপ
সরকার দলীয় চিফ হুইপ মো. নূরুল ইসলাম। ফাইল ছবি
জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, আগামী প্রজন্ম যেন এই সংবিধান থেকে সুযোগ সুবিধা পায়, সেটাকে মাথায় রেখে সংশোধন করব।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে চিফ হুইপ এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধন ছাড়া বিকল্প নেই। আমরা সেটা করব।
এর আগে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সদস্য চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল ও মোহাম্মদ অলিউল্লাহ।

নিজস্ব প্রতিবেদক