Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৪৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪৬, ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৪৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪৬, ০৫ আগস্ট ২০২৬
আরও খবর
সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ
সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিভ্রান্তি ছড়াচ্ছে : জামায়াত
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ : মাহদী আমিন
কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

জুলাই গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৪৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪৬, ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:৪৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪৬, ০৫ আগস্ট ২০২৬
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বুধবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন। ছবি : বাসস

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সঙ্গে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনে যে হত্যাকাণ্ড, যে জুলুম জাতির ওপর হয়েছে প্রত্যেকটি ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

আজ বুধবার (৫ আগস্ট) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান এর তাৎপর্য নিয়ে আলোচনা, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ, বিসিবির পরিচালক ইসরাফিল খসরু, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, এনসিপি নেতা আরিফ মঈনুদ্দিন, শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র মা, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মাসুদ আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। ফ্যাসিবাদ বিরোধী সেই আন্দোলনে জাতির মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল তা যে কোনো মূল্যে আমাদের সকলকে রক্ষা করতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু তা কখনোই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যকে বিনষ্ট করতে পারবে না। যখনই আওয়ামী লীগের প্রশ্ন আসবে, ফ্যাসিবাদীদের ফেরার কথা আসবে- তখনই আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে তাদের প্রতিহত করব, এ দেশের মানুষ তাদের প্রতিহত করবে।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘১৭ বছর ধরে এদেশের মানুষের ওপর যে অন্যায়, জুলুম আওয়ামী ফ্যাসিবাদীরা করেছে তার কোনো তুলনা পৃথিবীর ইতিহাসে নেই। সুতরাং শেখ হাসিনার এই দেশে ফেরা আর কখনোই সম্ভব হবে না, এই দেশের মানুষ তাকে সেই সুযোগ আর কখনোই দেবে না।’

অনুষ্ঠানের এক পর্যায়ে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ব্যারিস্টার মীর হেলালসহ অতিথিবৃন্দ।

ভূমি প্রতিমন্ত্রী জুলাই গণহত্যা সরকার

সংশ্লিষ্ট সংবাদ: ভূমি প্রতিমন্ত্রী

০২ এপ্রিল ২০২৬
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
  1. মন্ত্রীর নাম ভাঙিয়ে সৈকতের খাসজমিতে বেড়া, গুঁড়িয়ে দিল প্রশাসন
  2. সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড
  3. লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি
  4. হরিণাকুণ্ডু থানার পরিদর্শক অসিত কুমার পুলিশ লাইনসে ক্লোজড
  5. সকালের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  6. আজ যারা বড় কথা বলছে, ১৭ বছর তাদের রাজপথে দেখা যায়নি : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x