মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করলেন তারেক রহমান
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক (পিএমও বাংলাদেশ) পেজের এক পোস্টে তিনি আনোয়ার ইব্রাহিমকে শুভ কামনা জানান।
পোস্টে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করছেন ও তার প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে তারেক রহমান বলেন, আমি দোয়া করি আনোয়ার ইব্রাহিম যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। মহান আল্লাহ তায়ালা তাঁকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করুন। বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আমাদের এই পরম বন্ধুর জন্য আন্তরিক শুভ কামনা।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া