Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
১৮:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:১৮, ১১ আগস্ট ২০২৬
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
১৮:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:১৮, ১১ আগস্ট ২০২৬
আরও খবর
কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি করছেন আব্দুস সাত্তার
শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল
সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান রিমান্ডে
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় সাবেক এমপি আখতারুজ্জামান কারাগারে

নির্মাণের ২ বছরেও চালু হয়নি মা ও শিশুকল্যাণ কেন্দ্র

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
১৮:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:১৮, ১১ আগস্ট ২০২৬
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
১৮:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:১৮, ১১ আগস্ট ২০২৬
গাজীপুরের শ্রীপুরে দমদমা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র। ছবি : এনটিভি

গাজীপুরের শ্রীপুরে নির্মিত দমদমা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণকেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়েছে দুই বছর আগে। প্রশাসনিক অনুমতি না থাকায় আসছে না বরাদ্দ, দেওয়া হচ্ছে না জনবল। অযত্ন আর অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে এর বিভিন্ন আসবাবপত্র।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে ২০২২ সালে নির্মাণ শুরু হয় দমদমা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র। অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ কেন্দ্রটির নির্মাণকাজ শেষ হয় ২০২৪ সালে। এতে স্থাপন করা হয় রোগীর বেড, জেনারেটর, এয়ার কন্ডিশনার (এসি), ফ্যান, চেয়ার-টেবিলসহ আনুষঙ্গিক আসবাবপত্র।

স্থানীয়দের দান করা ৪৩ শতাংশ জমিতে পাঁচ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে হাসপাতালটির নির্মাণকাজ বাস্তবায়ন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২০২৪ সালে হাসপাতালটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হ্যাভেন এন্টারপ্রাইজ ও মেসার্স রূপালী এন্টারপ্রাইজ।

দমদমা গ্রামের বাসিন্দা আব্দুস ছাত্তার বলেন, আমাদের গ্রামের কয়েকজন মিলে হাসপাতাল নির্মাণের জন্য ৪৩ শতাংশ জমি দান করি। এখানে আধুনিক ভবনসহ সবকিছু হয়েছে। কিন্তু আজ পর্যন্ত চিকিৎসকের দেখা পেলাম না। কী কারণে চালু হচ্ছে না হাসপাতালটি সেটি আমাদের জানা নেই।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, হাসপাতালটি চালু হলে আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ খুব সহজে চিকিৎসাসেবা নিতে পারত। আমাদের কপাল ভালো না। এত সুন্দর আধুনিক ভবন হলো, কিন্তু হাসপাতালটি চালু হলো না।

মা ও শিশুকল্যাণ কেন্দ্রটি দেখভালের দায়িত্বে থাকা সহকারী নার্সিং এটেন্ডেন্ট জোবাইদা আক্তার রিমা জানান, তিনি এখানে ডেপুটেশনে রয়েছেন। ২৫ মাস তিনি কোনো বেতন-ভাতা না পাওয়ায় এক ধরনের মানবেতর জীবনযাপন করছেন। এত বড় হাসপাতালে একা থাকায় তিনি অনিরাপদ মনে করছেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাজীপুরের নির্বাহী প্রকৌশলী শিহাব উদ্দিন বলেন, শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে দমদমা গ্রামের ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রটি নির্মাণ ব্যয় ছিল পাঁচ কোটি ৩৮ লাখ টাকা। নির্মাণকাজ শেষ হওয়া পর এটি ২০২৪ সালের জুনে পরিবার পরিকল্পনা কার্যালয়ের কমিটির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নুরী বলেন, প্রশাসনিক অনুমতি না থাকায় হাসপাতালটি চালু করা যাচ্ছে না। এ বিষয়ে মন্ত্রণালয় ও দপ্তরকে অবহিত করে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটির কার্যক্রম চালু করা যাবে।

মা ও শিশুকল্যাণ কেন্দ্র শ্রীপুর গাজীপুর
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. রাজধানীর মগবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
  3. রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান
  4. ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব শুরু
  5. রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. ২ দিন ধরে গ্যাস নেই কুমিল্লায়, কবে আসবে জানে না কর্তৃপক্ষ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x