Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৯:২০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:২৫, ১১ আগস্ট ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৯:২০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:২৫, ১১ আগস্ট ২০২৬
আরও খবর
স্বাধীনতার ৫৫ বছরেও কাঁচা রাস্তা, বৃষ্টির কাদা-পানিতে ‘বন্দি’ হাজারো মানুষ
উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট আবারও বন্ধ
নওগাঁয় সড়ক অবরোধ
২৪২ পরীক্ষার্থীই জিপিএ ৫, বোর্ডসেরা আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল

শ্রমিকনেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘট, জনদুর্ভোগ

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৯:২০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:২৫, ১১ আগস্ট ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৯:২০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:২৫, ১১ আগস্ট ২০২৬
দিনাজপুরে সড়কে গাড়ি রেখে অবরোধ, যান চলাচল বন্ধ হওয়ায় জনদুর্ভোগ। ছবি : এনটিভি

পরিবহণ শ্রমিকনেতা মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাসস্ট্যান্ড ও থানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা। ফলে দূরপাল্লার বাসসহ বিভিন্ন রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আন্দোলনকারীদের দাবি, গ্রেপ্তার করা শ্রমিকনেতা মজিবুর রহমান মুজিবকে অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাকে নির্যাতনের ঘটনায় সিআইডির পরিদর্শক নওবুর রহমানকে গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবীকে অপসারণ করতে হবে।

শ্রমিকদের অভিযোগ, গত রোববার দিনাজপুর কোতোয়ালি থানার ওসির কক্ষে একটি মামলার তদন্তসংক্রান্ত বিষয়ে কথা বলার সময় সাধারণ পোশাকে থাকা সিআইডির পরিদর্শক নওবুর রহমানের সঙ্গে মজিবুর রহমানের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ তাকে আটক এবং মারধর করে। এরপর তাকে আদালতে নেওয়া হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শ্রমিকনেতা মুজিবকে নির্যাতনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

আজ মঙ্গলবার সকাল থেকে নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড, দিনাজপুর সরকারি কলেজ মোড়, মেডিকেল মোড়, বালুয়াডাঙ্গা মোড়, কোতোয়ালি থানার মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধ করে পরিবহণ শ্রমিকরা। এতে শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যহত হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

সড়ক অবরোধে জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোন্নাফ মুকুল, শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা, সাবেক সহসভাপতি এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা অংশ নেন।

শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাইয়ুম বলেন, ‘একজন শ্রমিকনেতাকে গ্রেপ্তার করা নিয়ে আমাদের আপত্তি নেই। তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু তাকে আটক করার পর শারীরিক নির্যাতনের ঘটনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা অবিলম্বে তার মুক্তি, নির্যাতনের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

এদিকে পরিবহণ ধর্মঘটের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন রুটের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। অনেক যাত্রী বাসস্ট্যান্ডে এসে কোনো যানবাহন না পেয়ে ফিরে যাচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, ‘সাধারণ যাত্রীদের কথা বিবেচনা করে বিষয়টি নিয়ে আমরা শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনায় বসব। তাদের যৌক্তিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমেই দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধান সম্ভব।’

পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়েছেন।

পরিবহণ ধর্মঘট সড়ক অবরোধ জনদুর্ভোগ দিনাজপুর

সংশ্লিষ্ট সংবাদ: পরিবহণ ধর্মঘট

২৮ এপ্রিল ২০২৪
বান্দরবানে গণপরিবহণ চলাচল বন্ধ
২৮ এপ্রিল ২০২৪
চট্টগ্রামে চলছে পরিবহণ ধর্মঘট
২৮ ফেব্রুয়ারি ২০২৪
সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অপহরণ-খুনের মামলার ভুক্তভোগী ঢাকায় জীবিত উদ্ধার
  2. স্বচ্ছ প্রক্রিয়ায় শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে
  3. সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে : চিফ হুইপ
  4. গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে পরিকল্পনা নেওয়া হয়েছে : জুনায়েদ সাকি
  5. তথ্য প্রতিমন্ত্রীর কাছ থেকে ‘স্বপ্নবাড়ি’র চাবি পেল ৩৬ পরিবার
  6. বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা : মাহদী আমিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x