Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪৫, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:৪৯, ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪৫, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:৪৯, ১২ আগস্ট ২০২৬
আরও খবর
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব : অর্থমন্ত্রী
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই : অর্থমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪৫, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:৪৯, ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪৫, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:৪৯, ১২ আগস্ট ২০২৬
তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : বাসস

তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না। তিনি বলেন, সঠিক তথ্য-উপাত্ত জননীতি প্রণয়নের জন্য অপরিহার্য।

আজ বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ‘নেভিগেটিং ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিস : পলিসি, পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিজ’ শীর্ষক তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

বিগত সময়ে পরিসংখ্যান ব্যুরোর তথ্যে যে বিভ্রান্তি বা ‘মিসইনফরমেশন’ জনগণের কাছে দেওয়া হয়েছে, বর্তমান সরকারের অধীনে তার কোনো সুযোগ নেই উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সরকার যাতে সঠিক তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত নিতে পারে, সে জন্য নির্ভুল তথ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, ‘বরং আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলছি, আমাদের সঠিক তথ্য দিতে হবে, যাতে আমরা সেই অনুযায়ী কাজ করতে পারি। সরকার যদি সঠিক তথ্য না পায়, তাহলে কীভাবে নীতি প্রণয়ন করবে?’

মন্ত্রী বলেন, তিনি নিজেও কিছু তথ্য যাচাই করেছেন। এর মধ্যে চাল ও মাংসের দাম কমার তথ্যও রয়েছে। সর্বশেষ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য একাধিকবার পর্যালোচনা ও যাচাই করা হয়েছে বলেও জানান তিনি।

আমির খসরু বলেন, ‘আমরা তথ্য কয়েকবার যাচাই করেছি এবং বেশ কয়েকটি বৈঠক করেছি। নতুন মূল্যস্ফীতির তথ্য সঠিকভাবেই দেওয়া হয়েছে।’

সরকারের যথাযথ নীতি সিদ্ধান্ত গ্রহণের জন্য সঠিক পরিসংখ্যানের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন অর্থমন্ত্রী। 

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, মূল্যস্ফীতি কীভাবে পরিমাপ ও হিসাব করা হয়, তা নিয়ে ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।

অর্থমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি কীভাবে পরিমাপ করা হয়, পুরো প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরব। তখন আপনারা সরকারের তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার প্রতিশ্রুতি বুঝতে পারবেন এবং এ ধরনের আরও প্রশ্নের উত্তর আমরা দেব।’

বাংলাদেশের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন নিয়ে নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের আলোচনা শেষে আজ তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনটি শেষ হয়েছে।

অর্থমন্ত্রী বিভ্রান্তি আমির খসরু মাহমুদ চৌধুরী

সংশ্লিষ্ট সংবাদ: অর্থমন্ত্রী

১৪ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
১৩ অক্টোবর ২০২৬
বিশ্বব্যাংকের অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
১২ অক্টোবর ২০২৬
সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব : অর্থমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কক্সবাজারে রিসোর্টে আগুন : যেভাবে বেঁচে ফেরেন দম্পতি
  2. শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  3. কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০
  4. দুর্গাপূজার ছুটি : সীমিত আকারে চলবে কাস্টমসের আমদানি-রপ্তানি কার্যক্রম
  5. রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮১
  6. অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x