Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম)
২৩:৫০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৫৩, ১২ আগস্ট ২০২৬
মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম)
২৩:৫০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৫৩, ১২ আগস্ট ২০২৬
আরও খবর
বালুবাহী ডাম্প ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত
নাইজেরিয়ায় যাত্রীবাহী নৌকা ডুবে নিহত ৫০
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের দুজনের বাড়ি সাতক্ষীরায়
ঝিনাইদহে বন্ধুর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত
গাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতি, থানায় অভিযোগ

চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম)
২৩:৫০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৫৩, ১২ আগস্ট ২০২৬
মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম)
২৩:৫০, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৫৩, ১২ আগস্ট ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টের পৃথক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) উপজেলার গুণবতী, মুন্সীরহাট ও পৌরসভা এলাকায় এসব ঘটনা ঘটে।

এসব ঘটনায় নিহতরা হলেন—উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা পূর্ব-দক্ষিণ পাড়ায় সাপের কামড়ে ওই গ্রামের মো. জাহাঙ্গীর কবির প্রকাশ মনু মিয়ার ছেলে আব্দুল্লাহ আল-জাবির অভি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর গ্রামের শামছুল হক ও বিদ্যুৎস্পৃষ্টে মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার।

পৃথক এ তিনটি মৃত্যুর তথ্য বুধবার বিকেলে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে গত মঙ্গলবার রাতে নিজ বাড়ির সামনে বিষধর সাপের কামড়ে গুরুতর আহত হন আব্দুল্লাহ আল-জাবির প্রকাশ অভি। ঘণ্টাখানেক পরে অসুস্থতা বোধ করলে স্বজনরা তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, বুধবার সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে নিজ বাড়ির উঠানে কাপড় শুকাতে দেওয়ার সময় ঝুলন্ত বৈদ্যুতিক তারে আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ার বুলবুলের স্ত্রী বিলকিছ আক্তার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন পৌর এলাকার শ্রীপুর বরকন্দাজ বাড়ির শামছুল হক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, বিলকিছ আক্তার ও শামছুল হককে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। আর সাপের কামড়ে আহত আব্দুল্লাহ আল-জাবির অভিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার সময় তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা বিদ্যুৎস্পৃষ্ট নিহত কুমিল্লা

সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা

২০ আগস্ট ২০২৬
কুমিল্লায় বিনা’র আঞ্চলিক কর্মশালা
১৯ আগস্ট ২০২৬
সালিশে নারীকে জুতাপেটার অভিযোগ, চেয়ারম্যানের বক্তব্য—‘রায় কার্যকর করেছি’
১৮ আগস্ট ২০২৬
বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি রুমিন ফারহানা
  2. বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার
  3. রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  4. বিয়ের কথা বলে ডেকে হত্যার পর পোড়ানো হয় মরদেহ, গ্রেপ্তার ২
  5. ১০ টাকায় সিম কিনে প্রতারণার ফাঁদে গৃহবধূ
  6. ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে আজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x